ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতির ওপর হামলার ঘটনায় bক্ষুব্ধ সাংবাদিক সমাজ


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ১:২৬

নেত্রকোণা জেলা শাখার জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক সারাবেলা পত্রিকার জেলা প্রতিনিধি সারোয়ার পারভেজ বাবুর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলার সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার (৫ জুন) আনুমানিক বিকাল ৪ ঘটিকায় নেত্রকোণা পৌর শহরের কাটলী এলাকায় সাংবাদিকের নিজ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে বলে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নেতাকর্মীরা অভিযোগ করেছেন। সংগঠনের পক্ষ থেকে দাবী করা হয়,একই এলাকার শাওন ও সৈকত নামে দুই ব্যক্তি ও তাদের সহযোগীদের নিয়ে সংঘবদ্ধভাবে সাংবাদিক সারোয়ার পারভেজ বাবুর বাসভবনে এসে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,একজন সাংবাদিক সংগঠনের জেলা সভাপতির ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। নেতৃবৃন্দরা আরও বলেন,সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে জেলার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।  এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সাংবাদিক সমাজের প্রত্যাশা,এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা