ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শরণখোলায় ভোররাতে আগুনে পুড়লো ৫ দোকান


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ১:৩০

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ভোররাতের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

​শনিবার (৬ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ গাবতলা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে বাজারের পেছনের বসতবাড়ির লোকজন হঠাৎ আগুন দেখে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে ব্যবসায়ী নয়ন শেখের দোকানে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যেই সেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। তবে বাজার এলাকায় পানির উৎস কিছুটা দূরে থাকায় পার্শ্ববর্তী দোকানগুলোতেও দ্রুত আগুনের শিখা তীব্র রূপ নেয়। পরে এলাকাবাসীর প্রায় এক ঘণ্টার সম্মিলিত চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেন। তবে ততক্ষণে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন— মো. শামিম হাওলাদার, মো. আলম মৃধা, নয়ন শেখ, আসাদুল খান ও হাফিজা বেগম। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে বেশিরভাগই নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মুদি দোকান এবং একটি চায়ের দোকান ছিল। আকস্মিক এই দুর্ঘটনায় মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এসব ব্যবসায়ী।

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা