ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‎কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৪টি সফল নরমাল ডেলিভারি


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ১:৩০

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জুন ২০২৬ তারিখে একদিনে ৪টি সফল নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, প্রসূতি মা ও নবজাতক সবাই সুস্থ রয়েছেন।
‎
‎উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার কমাতে প্রাতিষ্ঠানিক ডেলিভারির কোনো বিকল্প নেই। নিরাপদ প্রসব নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা চিকিৎসকের পরামর্শ ও দক্ষ মিডওয়াইফদের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হচ্ছে।
‎
‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। স্বাস্থ্যসেবার আওতায় প্রসূতি মায়েদের প্রয়োজনীয় পরামর্শ, পর্যবেক্ষণ ও জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
‎
‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান বলেন, "মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যু প্রতিরোধে প্রত্যেক গর্ভবতী মায়ের প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করা জরুরি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরাপদ প্রসব সেবা চালু রয়েছে।"
‎
‎নিরাপদ ও স্বাভাবিক প্রসব সেবার জন্য আগ্রহীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হটলাইন নম্বর ০১৭৩০-৩২৪৪৬৭-এ যোগাযোগ করতে পারবেন।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস