ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ১:৩১
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটন সেবার মান উন্নয়ন এবং গজনীকে আরও পরিচ্ছন্ন, আকর্ষণীয় ও পর্যটনবান্ধব গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
৫ জুন পরিবেশ দিবসের তাৎপর্যকে সামনে রেখে জেলা প্রশাসক গজনী পর্যটন কেন্দ্রে শিউলী, কৃষ্ণচূড়া ও বকুল গাছের তিনটি চারা রোপণ করেন। 
এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমীন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিকসহ জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা।
গজনী পর্যটন কেন্দ্রকে ঘিরে এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যটন শিল্পের বিকাশ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা