গ্রামীণ ক্রীড়া-সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে কাউনিয়ায় নৌকা বাইচের পুরস্কার বিতরণ
রংপুরের কাউনিয়া উপজেলার গোপীডাঙ্গা মৌলভীবাজার অটো মালিক সমিতির উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও আয়োজিত এ প্রতিযোগিতা ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টায় মৌলভীবাজারস্থ অটো মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষকদলের সভাপতি কৃষিবিদ ফেরদৌস হাসান জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, কাউনিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং আসন্ন বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম,বালাপাড়া ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রানা,উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম মামুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম পারভেজ, মৌলভীবাজার অটো মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
প্রতিযোগিতা শেষে ‘একাত্তরের বিজয়’ ও ‘গনতরি’ দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী দুই দলের প্রতিনিধিদের হাতে ট্রফি ও সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নৌকা বাইচ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। গ্রামীণ জনপদের এই ঐতিহ্যবাহী আয়োজন নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ক্রীড়া ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, গ্রামীণ ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে নৌকা বাইচের মতো ঐতিহ্যবাহী আয়োজন আগামী দিনেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied