সাভারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।" মোদের সাথে মেলান সুর, ডেঙ্গু এডিস করব দুর"
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা করাই মূল লক্ষ।
শনিবার ৬ জুন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফজলে বারীর নেতৃত্বে র্যালিতে আরো উপস্থিত ছিলেন ডাঃ জয়নব আক্তার, ডাঃ নাজমুল হুদা মিঠু, ডাঃ আশিকুর রহমান, ডাঃ রোকেয়া খাতুন, ডাঃ ইমু,
ডাঃ আশরাফুল আলম আরিফ, ডাঃ শান্তনু কুমার শাহা, ডাঃ কল্লোল দেয় ও ডাঃ রিয়াশাদসহ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।
র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাউন্ডারি থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত ঘুরে আবার কমপ্লেক্সে এসে র্যালির কার্যক্রম শেষ করা হয়।
জনসচেতনতামূলক এই র্যালিটির বিষয় নিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদ্য যোগদানকৃত ডাক্তার মোঃ ফজলে বারী
সাভারের বাস্তবতা উল্লেখ করে বলেন, বিশাল এই জনগোষ্ঠীর যেখানে প্রায় ৮০ লক্ষ এর উপরে জনগনের বসবাস। এই বিপুল জনগোষ্ঠীর সেবার ক্ষেত্রে আমাদের লোকবল অপ্রতুল। তারপরও একটি কোয়ালিটি সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। তিনি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন ও স্থানীয় সাংসদ ডাঃ দেওয়ান
মোঃ সালাউদ্দিন বাবুর দিকনির্দেশনা মোতাবেক স্বাস্থ্য সেবার মান নিশ্চিতে ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছেন। এডিস মশা প্রতিরোধে তিনি জনসচেতনতামূলক এই র্যালির মাধ্যমে জনগনকে সচেতন করা এবং নিজের আঙ্গিনা পরিষ্কার করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেন। আগামী দিনে জনবল বাড়ানো এবং রোগীদের মানসম্মত খাবারের বিষয়ে গুরুত্ব দেওয়ার বিষয়ে তিনি আশ্বস্ত করেন।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ