সলঙ্গায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক
সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ শ্রী সাগর রায় (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ক্ষুদ্র শিমলা গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত সাগর রায় ওই গ্রামের শ্রী অনিল চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় সাগরের দেহ ও বাড়ি তল্লাশি করে তার হেফাজত থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন