ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ২:২৯
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত অব্যাহত রয়েছে। জানা যায়,
নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া-মালা দিয়ে নিচ্ছেন বরণ করে জানাচ্ছেন শুভেচ্ছা। যা এসময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হওয়ার বিষয়টি লক্ষণীয়। তারা আশা প্রকাশ করেন, হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে সাতক্ষীরা জেলা পরিষদ আরও গতিশীল হবে এবং জেলার উন্নয়ন কর্মকাণ্ড নতুন গতি পাবে।
শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে হাবিবুল ইসলাম হাবিব জেলার মানুষের আস্থা অর্জন করেছেন। জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার দায়িত্ব পালন জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ মূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে বলে তারা প্রত্যাশা করেন।
এদিকে, শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মী ও শুভানুধ্যায়ী সহ বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাবিবুল ইসলাম হাবিব বলেন, এলাকার উন্নয়ন করাই আমার একমাত্র লক্ষ্য,আমি বিগত দিনে এমপি থাকাকালীন সময়ে আমার নির্বাচনী এলাকায় যথাসাধ্য সার্বিক উন্নয়ন করেছি। এবারও  জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন। একই সাথে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা পূর্বক সাতক্ষীরাকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি