ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ২:৩০

পটুয়াখালীর দুমকিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে "সচেতন হ‌ই, ডেঙ্গু প্রতিরোধ করি" এ প্রতিপাদ্যে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরের মূল গেটের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন এর সার্বিক তত্ত্বাবধানে র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জিএম এনামুল হক, এম‌ওডিসি ডাঃ মাহাবুব আলম, মেডিকেল অফিসার ডাঃ নাবিল হোসেন, ডাঃ মিলন চন্দ্র শীল, লুথারান হাসপাতালের মেডিকেল ডাইরেক্টর ডাঃ তাহিরা মর্তুজা ও মেডিকেল অফিসার ডাঃ খান মশিউর রহমান প্রমুখ।

এসময় উপজেলার স্বাস্থ্য কর্মী, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফারিয়া'র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালি পূর্ব এক সংক্ষিপ্ত সভায় টিএস‌ও ডাঃ মীর সহিদুল হাসান শাহীন বলেন, ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ। বর্ষা মৌসুমে এর প্রকোপ বেড়ে যায়। সরকারের নির্দেশনা মোতাবেক জনসচেতনতার লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সকল স্বাস্থ্য কর্মীদের নিয়ে আজকে র‍্যালির আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি বক্তব্যে ইউএনও আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, "পরিস্কার -পরিচ্ছন্ন পরিবেশ রাখি, জমে থাকা পানি অপসারণ করি,জানালা - দরজায় মশারি ব্যবহার করি এবং জ্বর হলে দ্রুত চিকিৎসা নেই। নিজের জন্য, পরিবারের জন্য এবং সমাজের জন্য ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি"।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ