ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় ডেঙ্গুর বিরুদ্ধে মাঠে নবাগত ইউএনও


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ২:৫৮
 বর্ষা মৌসুমের শুরুতেই ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে মাঠে নেমেছে পূর্বধলা উপজেলা প্রশাসন। এডিস মশার বিস্তার রোধে শনিবার (৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে “ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান” শীর্ষক এ কর্মসূচিতে নেতৃত্ব দেন পূর্বধলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই জনস্বাস্থ্য সুরক্ষায় সরাসরি মাঠে নেমে তিনি কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
অভিযান চলাকালে উপজেলা চত্বরের ঝোপঝাড় পরিষ্কার করা হয়, অপসারণ করা হয় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুনসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
অভিযান শেষে ইউএনও শফিকুল ইসলাম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। প্রতিটি পরিবার ও নাগরিককে সচেতন হতে হবে। ঘরের আঙিনা, ছাদ, ফুলের টব কিংবা পরিত্যক্ত পাত্রে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে।”
তিনি আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।
বর্ষার শুরুতেই প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, নিয়মিত অভিযান ও জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে