বিএসটিআই অনুমোদন ছাড়াই সলঙ্গায় রয়েল রূপালী হোটেলে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর দই-মিষ্টি
সরকারি কোনো অনুমোদন ও লাইসেন্স ছাড়াই সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই এবং মিষ্টি উৎপাদন করে তা অবাধে বিক্রি করছে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকার ‘রয়েল রূপালী হোটেল’।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কোনো প্রকার ছাড়পত্র বা মান সনদ না নিয়েই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামারচর বাজারের রয়েল রূপালী হোটেলের কারখানায় অত্যন্ত নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে দই-মিষ্টি তৈরি করা হচ্ছে। উৎপাদন প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধির ন্যূনতম কোনো তোয়াক্কা করা হচ্ছে না। উন্মুক্ত স্থানে মাছি ও ধুলোবালির মধ্যেই মিষ্টিজাতদ্রব্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ।
নিয়ম অনুযায়ী, দই ও মিষ্টির মতো দুগ্ধজাত খাবার তৈরি ও বাজারজাতকরণের জন্য বিএসটিআই-এর বাধ্যতামূলক মান সনদ (সিএম লাইসেন্স) প্রয়োজন হয়।
কিন্তু রয়েল রূপালী হোটেল কর্তৃপক্ষ সমস্ত নিয়মনীতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করছে। মহাসড়ক ও স্থানীয় এলাকার সাধারণ ক্রেতারা না জেনে এসব অস্বাস্থ্যকর খাবার কিনে প্রতারিত হচ্ছেন এবং ডায়রিয়া, ফুড পয়জনিং-সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছেন।
স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের নিয়মিত নজরদারির অভাবেই সলঙ্গার রামারচরের এই হোটেলটি দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করে আসছে।
জনস্বার্থ রক্ষায় অনতিবিলম্বে সিরাজগঞ্জ জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিএসটিআই-এর যৌথ উদ্যোগে এই হোটেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।
এবিষয়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ
অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, বিএসটিআই অনুমোদন ছাড়া দই-মিষ্টি উৎপাদন করার কোন সুযোগ নেই, অতি দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied