পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহিন কে পদ থেকে অপসারণের ষড়যন্ত্র ক্ষুব্ধ নেতাকর্মীরা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি'র ) নওগাঁর নজিপুর পৌর শাখার সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহিন এর বিরুদ্ধে একটি গ্রুপ দলীয় অনাস্থা রেখে তার পদ থেকে অপসারণ করার পায়তারা করছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার ৫ জুন সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নজিপুর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহিন কে তার পদ থেকে অপসারণ করে যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব দেওয়া হয়েছে মর্মে কিছু পোষ্ট করা হয়েছে পৌর বিএনপি নেতাকর্মীদের ব্যক্তিগত আইডি থেকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন পোষ্ট দেখে স্থানীয় বিএনপি'র প্রবীণ ও ত্যাগী নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
একাধিক প্রবীণ ও ত্যাগী নেতারা বলেন, বায়েজিদ রায়হান শাহিনদের মতো নেতাদের কারণে আজও পত্নীতলায় বিএনপি'র অস্তিত্ব টিকে আছে। আজ তিনি দূর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলায় একটি গ্রুপ তারা দলীয় ক্ষমতার অপব্যবহার করে তার পদ থেকে তাকে অপসারণ করার চেষ্টা করছে। যদি এটি বাস্তবায়ন করা হয় তাহলে দলের জন্য অবশ্যই অপূরণীয় ক্ষতি। আমরা আশা রাখবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি'র ) উচ্চ পর্যায়ের সিনিয়র নেতারা বিষয়টি ক্ষতিয়ে দেখবেন।
এবিষয়ে নজিপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহিন বলেন,
নজিপুর পৌর বিএনপি'র একটি অসাদু গ্রুপ আমার বিষয়ে যে মিথ্যা অনাস্থা রাখর চেষ্টা করেছে এটি সম্পূর্ণ দলীয় গঠনতন্ত্র বিরোধী। আমাকে দল থেকে বা আমার পদ থেকে যদি দূরে রাখতে হয় তাহলে অবশ্যই জেলা বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাক্ষরিত অফিসিয়াল প্যাডে হতে হবে। সব চেয়ে বড় বিষয় হলো একটি গোষ্ঠীর মন জয় করতে পারিনি বলোই আজ দল থেকে আমাকে দূরে রাখার পায়তারা করা হচ্ছে। নজিপুর তথা জেলা, বিভাগ ও সেন্টালের দায়িত্বরা জানেন আমার সম্পর্কে। আশা রাখি তারা আমার উপর হয়ে যাওয়া অপবাদটি ক্ষতিয়ে দেখবেন। আমি আমার নেতাকর্মীদের বলবো, তারা যেন এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করে শান্ত থাকেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied