ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে নানা বাড়িতে বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ৩:৩৯
গোপালগঞ্জের কাশিয়ানীতে নানা বাড়িতে বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় সাবিহা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার ব্যাশপুর দক্ষিণপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার নিচুপাড়া এলাকার শিপন ফকিরের মেয়ে সাবিহা পরিবারের সঙ্গে কাশিয়ানীর ব্যাশপুর গ্রামে তার নানা কাঞ্চন শেখের বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে নানির সঙ্গে ছাগল বাঁধতে গিয়ে একপর্যায় রেললাইনের ওপর উঠে পড়ে। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
 
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা