মুখ চেপে ধরে নারীকে বিলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার গাছাবাড়ী গ্রামের মণ্ডলপাড়ার (চরপাড়া) এলাকার বুরুঙ্গী বিলে এ ঘটনা ঘটে৷ পরে স্থানীয়রা নারীসহ ৩ যুবককে আটক করে পুলিশে খবর দেয়, পরে অভিযুক্ত চার যুবককে পুলিশ আটক করে পুলিশ ৷ ঘটনা স্থল থেকে একজন পালিয়ে যায়।
শনিবার (৬ জুন) দুপুরে দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
অভিযুক্তরা হলেন লাবু মিয়া (২৫), নীরব মিয়া (২০), স্বধীন ব্যাপারী (২২) তিনজনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায় এবং ঘটনার সময় পালিয়ে যাওয়া বিপ্লব ওরফে ডিপজলের বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজার এলাকায়৷
স্থানীয়রা ও ভুক্তভোগী নারী জানান, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের এনামুল ব্যাপারীর ছেলে মুক্তার মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার (৫ জুন) রাত ১২টার দিকে ওই নারী মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারণে ভুক্তভোগী নারী, শয়ন ঘর থেকে বের হয়ে। এবং প্রেমিকের সাথে দেখা করার পরিকল্পনা করেন। বিষয়টি মুক্তার মিয়ার বন্ধুরা ট্রের পায় এবং ভুক্তভোগী নারীর বাড়ির পাশে ওত পেতে থাকে । রাতে নারী ঘরের বাহিরে আসলে তাকে মুখ চেপে ধরে বুরুঙ্গি বিলের নির্জন জায়গায় জোরপূর্বক তুলে নিয়ে যায় পরে পালাক্রমে ধর্ষণ করেন।
ভুক্তভোগী নারীর কাছে থাকা মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নেন অভিযুক্তরা৷
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা রাতে তাদের আটক করে একটি ঘরে আটকে রেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে শনিবার (৬ জুন) সকালে সাঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ৩ জনকে আটক করে ও ভুক্তভোগী নারীকে পুলিশ হেফাজতে নেন৷
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান যানায়, ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর এসআই রফিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তদের থানায় আনা হয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ