ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ৩:৪১
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
​আজ শনিবার (৬ জুন) দুপুরে যমুনা নদীর ভূঞাপুর অংশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
​"দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন— ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া গ্রামের সোহরাব খাঁর ছেলে মো. হানিফ (৩২)।"
 
​জানা গেছে, একদল অসাধু চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর তীরবর্তী এলাকা ও সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধ চরম হুমকির মুখে পড়ে। এমন সংবাদের ভিত্তিতে গোবিন্দাসী নৌ-পুলিশ ফাঁড়ির সহযোগিতায় যমুনা নদীতে একটি ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। ​অভিযান চলাকালে অবৈধ ও অননুমোদিতভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের হাতেনাতে একজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, আটককৃত ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। জরিমানা অনাদায়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। ​এ সময় গোবিন্দাসী নৌ-পুলিশের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নদীপাড়ের স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান জানান, নদীতে অবৈধ এবং অননুমোদিতভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে নৌ-পুলিশের সহায়তায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অপরাধীকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন সর্বদা সচেতন রয়েছে এবং এই ধরণের অবৈধ কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন