মেহেরপুরে সীমান্তে ৬ জনকে পুশইন করলো বিএসএফ, প্রতিরোধ বিজিবির
মেহেরপুরের গাংনী উপজেলার উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ৬ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী সম্মিলিতভাবে প্রতিহত করেছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই পুশইন চেষ্টা ব্যর্থ হওয়ার পর বর্তমানে সীমান্তে তীব্র উত্তেজনা ও সতর্ক অবস্থা বিরাজ করছে।
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তের ১৪০/৫- এস আন্তর্জাতিক পিলারের কাছে হাটপাড়া নামক এলাকা।
ভারতের নদীয়া জেলার করিমপুর থানার বেড় রামচন্দ্রপুর এলাকা দিয়ে কাঁটাতারের বেড়া খুলে নারী ও শিশুসহ ৬ জনকে বাংলাদেশ সীমানায় ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ।
বিএসএফের এই পদক্ষেপের বিরুদ্ধে তেঁতুলবাড়ীয়া ক্যাম্পের বিজিবি সদস্য এবং স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন।
বিজিবি ও গ্রামবাসীদের বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। অন্যদিকে বিএসএফ তাদের পুনরায় ভারতের ভেতরে ফিরিয়ে না নেওয়ায় তারা বর্তমানে কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় ভূখণ্ডেই অবস্থান করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির পক্ষ থেকে হ্যান্ড মাইকের মাধ্যমে বিএসএফকে পুশইন বন্ধ করার এবং ওই ব্যক্তিদের ফেরত নেওয়ার জন্য বারবার আহ্বান জানানো হচ্ছে। তবে ভারতের পক্ষ থেকে এখনও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আয়োজনের প্রক্রিয়া চলছে।
তেঁতুলবাড়ীয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান জানিয়েছেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিজিবি জওয়ানরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে (অ্যালার্ট) রয়েছেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান