ধুনটের তরুণ নাঈমের বিশ্বজয়, আন্তর্জাতিক আসরে দুই স্বর্ণপদক
বগুড়ার ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের তরুণ উদ্ভাবক নাঈম ইসলাম আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য অনন্য গৌরব বয়ে এনেছেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতা Innovation World Cup (IWC) 2026 এবং International Invention & Innovation Competition (I³C) 2026-এ অংশ নিয়ে তিনি ও তার দল অর্জন করেছেন দুটি স্বর্ণপদক (Gold Award)।
নাঈম ইসলাম বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, Science & Robotics Club Bogura (SRCB)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং Team AquaNAR Bogura-এর টিম লিডার। তার সঙ্গে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করেছেন মো. আবু হোসেন।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের মাধ্যমে তাদের দল দুটি স্বর্ণপদক অর্জন করে। এই সাফল্যের মধ্য দিয়ে নাঈম ইসলাম শুধু নিজের নয়, ধুনট, বগুড়া এবং সমগ্র বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।
প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা নাঈম ইসলামের এই অর্জন তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি তার দীর্ঘদিনের আগ্রহ এবং নিরলস পরিশ্রমই তাকে আন্তর্জাতিক সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।
নাঈম ইসলাম বলেন, “স্বপ্ন ছিল বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। আলহামদুলিল্লাহ, আজ সেই স্বপ্ন স্বর্ণপদকের গৌরবে রূপ নিয়েছে।” তিনি তার এ অর্জন দেশের সকল তরুণ উদ্ভাবক, কারিগরি শিক্ষার্থী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করেছেন।
তার এই সাফল্যে আনন্দিত মাঠপাড়া গ্রাম, ধুনট উপজেলা ও বগুড়াবাসী। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সংশ্লিষ্টদের মতে, নাঈম ইসলামের এই সাফল্য প্রমাণ করেছে যে সঠিক দিকনির্দেশনা, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তি থাকলে গ্রামের একজন শিক্ষার্থীও আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উড়াতে পারে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড