ঢাকা শনিবার, ৬ জুন, ২০২৬

প্রকৃত ও তৃণমূল পর্যায়ে সামাজিক কাজ করে ১১ বছরে "সারা আনোয়ারা"


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ৩:৫১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম সামাজিক সংগঠন "সারা আনোয়ারা"র ১০ বছর পেরিয়ে এখন ১১ বছরে পদার্পণ করেছে এই সামাজিক সংগঠনটি।

‎প্রতিষ্ঠাতা আবদুল মালেক চৌধুরী উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে সদস্য নিয়ে ২০১৪ সালের ৬ জানুয়ারি ব্যতিক্রমী এই সামাজিক সংগঠন ও কমিউনিটি পোর্টালের যাত্রা শুরু করেন।২০১৬ সালের ৭ই জুন আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয়।

‎আনোয়ারা উপজেলার প্রথম সামাজিক সংগঠন এই সারা আনোয়ারা।সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে,আনোয়ারার তরুণ তথা সর্বসাধারনের জন্য নিজেদের প্রতিভা বিকাশের জন্য  ভিন্ন ভিন্ন প্লাটফর্ম তৈরী করে নতুন দিগন্তের সূচনা করেন।নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক,ইউটিউব ইত্যাদি দ্বারা নিজেদের কার্যক্রম সাধারণ মানুষ কে উদ্বুদ্ধ করার জন্য প্রচার করেন।নিজস্ব গঠনতন্ত্র ও অনুমোদিত পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত হয় এই সংগঠনটি। চট্টগ্রামের যে কোন উপজেলার আগ্রহীদের গঠনতন্ত্র অনুযায়ী সাক্ষাৎকার নিয়ে সদস্য করা  এবং গঠনতন্ত্র বহির্ভূত যেকোন অনিয়মের জন্য অব্যহতি দেয়া হয়।সদস্যদের বাইরে কারো কাছ থেকে কোন ধরনের আর্থিক সহযোগিতা ছাড়া কার্যক্রম পরিচালনা করা হয়।এতে শিক্ষা,সামাজিক,মানবিক ও  ক্রীড়া কার্যক্রম গুলোকে তরান্বিত করাসহ ইতিমধ্যে নিম্নের পদক্ষেপ গুলো নিয়ে বাস্তবায়ন করে যাচ্ছেন।

‎১.শিক্ষা কার্যক্রম :

‎এতে শিক্ষাকে সর্বাধিক প্রাধান্য দিয়ে ২০১৮ সাল থেকে চালু করেছেন সম্পূর্ণ ব্যতিক্রমী এক উদ্যোগ মেধাবৃত্তি - ২০১৮ সালের ৪ আগস্ট উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্য বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে এই মেধাবৃত্তি কার্যক্রম শুরু হয়। একে একে আনোয়ারার প্রতিটি ইউনিয়নে এই মেধাবৃত্তি বাস্তবায়ন করেন সংগঠনটি। শিক্ষাকে এগিয়ে নেয়ার লক্ষ্যে,ছাত্রদের মধ্যে পরীক্ষা ভীতি দূরীকরণে প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে স্কুল নির্বাচিত করে।উক্ত স্কুলে সংগঠনের নিজস্ব পরীক্ষক দ্বারা লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হয়।তাৎক্ষনিক মেধা মূল্যায়ন করে ১ম,২য়,৩য় নির্বাচিত করে বিভিন্ন রকম উপহার সামগ্রী দিয়ে উৎসাহিত করা হয়।এই মেধাবৃত্তি আগামীতে কেন্দ্র ভিত্তিক লিখিত পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে।গরীব অসহায় মেধাবীদের সারা বছরের স্কুল বেতন,পরীক্ষার ফি,শিক্ষা উপকরণ সহ সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন সংগঠনটি।২০২০ সালের  ৯ই জানুয়ারি জুঁইদণ্ডী ইউনিয়নের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী তানজিনা আক্তারের সকল ফি ও শিক্ষা উপকরণ কিনে দেয়ার দায়িত্ব নিয়ে এই কার্যক্রম শুরু হয়।এছাড়া,বৈরাগ,বরুমচড়া,বারখাইন,বারশত,রায়পুরসহ কয়েকটি ইউনিয়নের কিছু গরীব মেধাবী শিক্ষার্থীর ফি ও শিক্ষা উপকরণ দেয়ার দায়িত্ব নেন।প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান লেখক,কবি,সাহিত্যিক তুলে আনার জন্য রয়েছে নিয়মিত " সাহিত্য আসর"।সাপ্তাহিক এই আয়োজনে পাঠকদের কাছ থেকে স্বরচিত কবিতা,গল্প,উপন্যাস,প্রবন্ধ সহ সকল ধরনের সাহিত্য আহ্বান করে প্রচার করা হয়ে থাকে।

‎২.সামাজিক কার্যক্রম :

‎যেকোন  প্রাকৃতিক দুর্যোগ, বন্যাদুর্গত, মহামারী তথা যেকোন বিপদে  ক্ষতি গ্রস্ত অসহায় মানুষদের আর্থিক অনুদান,নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রদান,অসুস্থ রোগী চিকিৎসা সেবায় অনুদান সহ নানা সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছেন।স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে গরীব অসহায়দের গরু, ছাগল,সেলাই মেশিন কিনে দেয়া,গৃহ সংস্কার নির্মাণ সহ নানাবিধ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।২০১৬ সালের ২৭মে ঘূর্নীঝড় রোয়ানু ক্ষতিগ্রস্ত রায়পুর ও জুঁইদন্ডী এলাকায় ত্রাণ বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন।করোনা মহামারীতে ২০২০ সালের ৪ঠা এপ্রিল আনোয়ারার ১১ টি ইউনিয়নে ১৮০ পরিবারকে  দেয়া হয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।রমজানে গরীব দুস্থদের ইফতার বিতরণ।২০১৬ সালের ১১ই জুন বরুমচড়া ইউনিয়নে ইফতার বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করেন।আনোয়ারা - বাঁশখালী সড়কে দুর্ঘটনা এড়াতে তারা নিয়মিত সচেতনতা কর্মসুচী পালন করে আসছেন।২০১৮ সালের ৫ই  অক্টোবর আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ১ম এই কার্যক্রম শুরু হয়।মানববন্ধন,র‍্যালী, লিফলেট বিতরণ,চালক যাত্রীদের সচেতনতার মাধ্যমে তারা এই কর্মসুচী পরিচালনা করেন।সাধারণ জনগণকে প্রচলিত আইন সম্পর্কে সচেতন করতে,চিকিৎসা সেবা দিতে,সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে দুর্ঘটনা মোকাবেলায় সচেতন করতে প্রশাসনিক ব্যক্তিবর্গ,ডাক্তার,গণ্যমান্য ব্যক্তিবর্গ,সংগঠক সমাজের সর্বস্তরের মানুষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নিয়মিত প্রচার করেন লাইভ সম্প্রসারণ।এসব লাইভে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার, আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,আনোয়ারার ডাক্তার,  আনোয়ারার সাংবাদিক সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন।সমাজে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গ কে সম্মাননা স্মারক প্রদান করা।

‎২০১৫ সালের ১৪ই এপ্রিল মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়।পরিবেশ রক্ষার জন্য আনোয়ারার ১১টি ইউনিয়নে একযোগে বৃক্ষরোপণ কর্মসুচী পালন করা হয়। ২০২০ সালের ১৭ই জুলাই এই কার্যক্রম শুরু করা হয়।


‎৩.মানবিক কার্যক্রম:

‎যেখানে মানবতা বিপন্ন,সেখানে পৌঁছে গেছে সারা আনোয়ারার সদস্যরা ।আনোয়ারার মুমূর্ষ রোগীর পাশে দাঁড়িয়ে রক্তের চাহিদা মেটাতে তারা সর্বদা প্রস্তুত।প্রতিটি সদস্য একাধিক বার রক্তদানের পাশাপাশি মানুষকে উৎসাহিত করে রক্ত যোগাড় করে দিচ্ছে প্রতিনিয়তই।" সারা আনোয়ারা সেবা" মাধ্যমে গরীব অসহায় মানুষদের দিয়ে যাচ্ছেন ফ্রি চিকিৎসা সেবা,যাতায়ত খরচ,চিকিৎসা খরচ সহ সকল প্রকার সহযোগিতা।বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর দুরারোগ্য ব্যাধি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত সাইফুল ইসলামকে ২০১৭ সালের ৩রা  ডিসেম্বর রক্তদান ও ২০১৯ সালের ১৯ই নভেম্বর রক্তদান আনুষঙ্গিক মেডিকেল ও যাতায়াত বাবদ খরচ বহন করার মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয় এবং অদ্যাবধি চলমান রয়েছে।রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্ত সম্পর্কিত সচেতনতার জন্য বছরের প্রায় সময় নিয়মিত  ফ্রি ব্লাড ক্যাম্পেইন করা হয়।

‎৪.ক্রীড়া কার্যক্রম :

‎ক্রীড়া -মাদক, অপকর্ম,অসামাজিক কার্যকলাপ থেকে তরুণ যুব সমাজকে দূরে রাখতে  এবং তাদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে  নিজস্ব " সারা আনোয়ারা ক্রীড়া চক্র" এর মাধ্যমে বিভিন্ন খেলাধুলার  টুর্নামেন্টে অংশ গ্রহণ,মিডিয়া পার্টনার, জার্সি প্রদান,খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালনা করে আসছেন। ইতিমধ্যে এই কার্যক্রম আনোয়ারাতে খেলাধুলার নতুন জাগরণের সৃষ্টি হয়েছে।মাদক মুক্ত আনোয়ারা গড়তে খেলাধুলাকে উজ্জীবিত করার জন্য ২০১৯ সালের ২৫ ডিসেম্বর বৈরাগ সেন্টার,বটতলী কলেজ মাঠে অনুষ্ঠিত প্রোগ্রামের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়।ইতিমধ্যে কয়েকটি ফুটবলে টুর্নামেন্টে  বারখাইন বিপিএল চ্যাম্পিয়ন,বারশত চ্যাম্পিয়ন,মহানগর ফুটবল লীগ চ্যাম্পিয়ন,বরুমচড়া আমাদের ক্লাব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালিস্ট এবং ক্রিকেট টুর্নেমেন্টে  হ্যাট্রিক চ্যাম্পিয়ন  হওয়ার গৌরব অর্জন করেন।


‎৫.সংস্কৃতিক কার্যক্রম :

‎সারা আনোয়ারা প্রতিভা অন্বেষণ আনোয়ারার আনাচে কানাচে অনেক প্রতিভাবান,সম্ভাবনাময় সৃজনশীল উদ্যোমী তরুণ তরুণীরা পড়ে আছে। যারা পরিচর্যা এবং যত্নের অভাবে পড়ে আছে লোকচক্ষুর আড়ালে। সেসব তরুণ তরুণীদের নিয়েই ২০২০ সালে শুরু হয় ব্যতিক্রমী এই সারা আনোয়ারা প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা।উপস্থিত বক্তব্য,ইসলামিক সংস্কৃতি ( নাত,গজল,হামদ,তেলওয়াত,ইত্যাদি),হস্তশিল্প ( চিত্রাঙ্কন,ক্যালিগ্রাফি,অ্যাম্বিগ্রাম,অ্যামব্রোডারি আর্ট,পেইন্টিং,ডিজাইনার,ইত্যাদি),ভিডিয়োগ্রাফি/ সিনেমাটোগ্রাফি ( দর্শনীয় স্থান,প্রাকৃতিক সৌন্দর্য বা যেকোনো বিষয় নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা), সাংস্কৃতিক ( কৌতুক,নাটক,আবৃত্তি,ইত্যাদি) নাঁচ,গান ইত্যাদি বিষয়ের উপর প্রথমে অনলাইনে এবং পরে প্রাথমিক মনোনীতদের নিয়ে সশরীরে চুড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

‎৬.কমিউনিটি পোর্টাল কার্যক্রম :

‎স্বীকৃত ও প্রতিষ্ঠিত জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমের সাংবাদিক  ও প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিক নিয়ে পরিচালিত হচ্ছে " কমিউনিটি পোর্টাল "। সবার আগে সর্বশেষ সংবাদ প্রচারের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে প্রত্যন্ত অঞ্চলের সংবাদ ও ভিডিও রিপোর্ট নিয়মিত প্রচার করে আসছেন। উল্লেখ্য ২০১৮ সালে আনোয়ারার আলোচিত শিশু ধর্ষণের ঘটনা সারা আনোয়ারা প্রথম নিউজ করেন এবং পরে এটি সারা দেশ ব্যাপী জাতীয় সংবাদ মাধ্যমে প্রচার হয়। ফলে ধর্ষক কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।২০১৯ সালে আনোয়ারার আলোচিত পন্ডিত নিরঞ্জন চক্রবর্তীকে বাড়ি ভিটা থেকে উচ্ছেদের ও দখলের ঘটনাটি সারা আনোয়ারা প্রথম নিউজ করেন এবং পরে এটি সারা দেশ ব্যাপী জাতীয় সংবাদ মাধ্যমে প্রচার হয়। ফলে উনি তাঁর  বাড়ি ভিটা ফিরে পেতে করতে সক্ষম হয়।সমাজের  স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র- ছাত্রী,ডাক্তার , ইঞ্জিনিয়ার,শিক্ষক-শিক্ষিকা,পুলিশ,সাংবাদিক,প্রবাসী,রাজনীতিবিদ,সরকারী চাকরিজীবি,ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার তরুণ যুবদের সদস্য করে,সবকিছুর উর্ধে গিয়ে নিজ স্বার্থ,দলীয় স্বার্থ,এলাকার স্বার্থসহ সব স্বার্থের উর্ধে গিয়ে  আনোয়ারা তথা দেশের উন্নয়নে,সামাজিক সচেতনায় ভুমিকা রেখে আসছেন। বর্তমানে আমাদের সদস্য সংখ্যা ১৫০ জন।সারা আনোয়ায়ার ফেসবুক পেইজের ফলোয়ার ৪৬,০০০ জনের অধিক।
‎সারা আনোয়ারা  পাবলিক গ্রুপের মেম্বার ৯২,০০০  জনের অধিক।যোগাযোগ - 
‎ফোন - ০১৭৩১৯৮৬১৬৬, ০১৮১৬২৪৬৯৪২, ০১৮৪৫৮৩৫৯৯৯ ,ইমেইল - saraanowara@gmail.com 
‎ওয়েব - www.saraanowara.com
‎ফেসবুক - https://www.facebook.com/anowarasara/

এমএসএম / এমএসএম

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ী চাঁদপুরের কেএফটি'র শিক্ষার্থী প্রিয়ন্ত

বাঁশখালীতে ভাড়া নৈরাজ্য নেপথ্যে সিন্ডিকেট চক্র, চরম বিপাকে যাত্রীরা

হাটহাজারীর গণমানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি-প্রতিমন্ত্রী মীর হেলাল 

ডামুড্যায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে লুকানো ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, যুবক গ্রেফতার

কুড়িগ্রামে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নড়াগাতীতে টাকা ফেরত চাওয়ায় জামাতার ওপর হামলার অভিযোগ

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি অনুষ্ঠিত

বেনাপোলে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা

ঝোপঝাড় ও জমে থাকা পানিতেই লুকিয়ে আছে জীবনসংহারী ডেঙ্গু; গাজীপুরে সমন্বিত সচেতনতা কর্মসূচি

প্রকৃত ও তৃণমূল পর্যায়ে সামাজিক কাজ করে ১১ বছরে "সারা আনোয়ারা"

সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম'র সভাপতি ও যুগ্ম সম্পাদক কে ফুলেল শুভেচ্ছা

ধুনটের তরুণ নাঈমের বিশ্বজয়, আন্তর্জাতিক আসরে দুই স্বর্ণপদক