বেনাপোলে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
যশোরের বেনাপোল বড়আঁচড়া গ্রামে ব্যবসায়ীক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে সোহাগ হায়দার (৩৪) নামে এক ট্রান্সপোর্ট ব্যবসায়িকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। সোহাগ বড়আঁচড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।
শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজে অভিযুক্তদের দেখা গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পোর্টথানা পুলিশ। সোহাগ বড়আঁচড়ার চেকপোস্ট এলাকার মশিয়ারের বাড়ির নিচতলায় ভাড়াটিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা ঘরের বাইরে থেকে সোহাগকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি জানালা ভেদ করে ঘরে প্রবেশ করলেও লক্ষ্যভ্রষ্ট হয়ে জানালা ও দরজা ভেদ করে বাইরে চলে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনার পর তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ জানান, বড়আঁচড়া গ্রামের ‘আশা’ নামের এক ব্যক্তির কাছে তিনি ব্যবসায়িক লেনদেনের ৫০ লাখ টাকা পান। দীর্ঘদিন ধরে পাওনা টাকা ফেরত চাওয়ায় আশার পক্ষ থেকে তাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল রাতে আমি অফিস থেকে বাসায় ফিরি। এর কিছুক্ষণ পরেই দেখতে পাই ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল আমার বাড়িতে হানা দেয়। তারা ঘরে ঢোকার চেষ্টা করে এবং আমাকে হত্যার উদ্দেশ্য তিন রাউন্ড গুলি ছুড়ে চলে যায়। আমি কোনো রকমে ঘরের ভেতরে আত্মরক্ষা করায় প্রাণে বেঁচে যাই। এ ঘটনার পর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, ঘনবসতিপূর্ণ লোকালয়ের ভেতরে ঢুকে রাতে এভাবে প্রকাশ্যে গুলি ছোঁড়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এখন চরম নিরাপত্তা শঙ্কায় ভুগছেন। দ্রুত সন্ত্রাসীদের আটকের দাবি জানিয়েছেন এলাকাবাসি।
হামলার বিষয়ে জানতে অভিযুক্ত আশার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ ও অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্ত ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত ব্যবসায়িক লেনদেনের বিরোধ থেকেই এই হামলা চালানো হয়েছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড