ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ৪:৩৮

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি গণর‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ জুন) পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে অংশ নেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আবু ইউসুফ, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জুয়েল রানা, হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা, পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা।

র‍্যালি থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

এসময় বক্তারা বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। এ রোগ নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, বরং প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার কিংবা পানির পাত্রে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যায়। ফলে এখন থেকেই সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। এজন্য সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে র‍্যালির পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং জনসমাগমস্থলে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার