নড়াগাতীতে টাকা ফেরত চাওয়ায় জামাতার ওপর হামলার অভিযোগ
নড়াইলের নড়াগাতী থানার টোনা গ্রামে ধার দেওয়া দুই লাখ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে প্রবাসী জামাতা মো. ইবাদ ফকির (২৮)-এর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুর ইসানুর শেখ ও শ্যালক বাবু শেখের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ৫ জুন (শুক্রবার) নড়াগাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে টোনা গ্রামের ইসানুর শেখের মেয়ে রেহানা বেগমের সঙ্গে ইবাদ ফকিরের বিয়ে হয়। বিয়ের এক বছর পর বিদেশে গেলে জমি সংক্রান্ত প্রয়োজনের কথা বলে শ্বশুর তার কাছ থেকে দুই লাখ টাকা ধার নেন বলে অভিযোগ রয়েছে।
দেশে ফেরার পর ইবাদ ফকির ধার দেওয়া টাকা ফেরত চাইলে অভিযুক্তরা বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। পরে গত ২ জুন শ্যালক বাবু শেখ টাকা দেওয়ার কথা বলে তাকে শ্বশুরবাড়িতে ডাকেন। পরদিন সকালে বাড়ির সামনে একটি পাটক্ষেতে ডেকে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ইবাদ ফকিরের চিৎকার শুনে তার স্ত্রী রেহানা বেগম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় তাদের দুজনকেই মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে ইবাদের চোখ, মুখ ও গলায় আঘাত লাগে।
ভুক্তভোগীর স্ত্রী রেহানা বেগম বলেন, “আমার স্বামীর কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এনে তার ওপর হামলা চালানো হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইসানুর শেখ ও বাবু শেখের বক্তব্য পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রহিম বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড