ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে লুকানো ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, যুবক গ্রেফতার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ৪:৪০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে একটি চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গাঁজা বিক্রির নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয় এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এসআই মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে এ সাফল্য আসে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় কথিত মাদক ব্যবসায়ী মো. সুজন আলীর বাড়িতে অভিযান চালানো হয়।অভিযানের সময় বাড়ির পেছনে কাঠখড়ি সংরক্ষণের একটি ঘরে রাখা পরিত্যক্ত চালের ড্রামের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজার পাহারার দায়িত্বে থাকা মো. জসিম (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি স্থানীয় কুখ্যাত মাদক ব্যবসায়ী সুজা মিয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে গাঁজা বিক্রির নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদক ও জব্দকৃত অর্থের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “ভূরুঙ্গামারী উপজেলার তিন দিক ভারতীয় সীমান্তবেষ্টিত হওয়ায় এখানে মাদক চোরাচালানের ঝুঁকি তুলনামূলক বেশি। সীমান্ত এলাকায় মাদক পাচার ও মাদক ব্যবসা নির্মূলে পুলিশ নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “মাদক নির্মূলে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। স্থানীয় জনগণকে মাদক চোরাচালান ও মাদক ব্যবসার বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হতে হবে। জনসচেতনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আজিম উদ্দিন জানান (৬জনু)আসামিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ অভিযানে সীমান্ত এলাকায় সক্রিয় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা