ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ৪:৪০

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে সর্বস্তরের মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে শনিবার বেলা ১১ টায় একটি বিশাল সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ডামুড্যা উপজেলা প্রশাসন  উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এইসময়ে উপস্থিত ছিলেন,ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভুমি জাহিদুর রহমান , ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও অভিজিত নাগ,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিল্লু রহমান মধু মীর, ডামুড্যা পৌরসভা বিএনপির আহবায়ক আলমগীর মাদবর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন,ডামুড্যা উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা   সহ প্রমুখ।

এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গুর বাহক এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করা এবং ঘরের চারপাশ পরিষ্কার রাখার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান।

ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভুমি জাহিদুর রহমান বলেন, "কেবল সরকারি উদ্যোগ বা ওষুধ ছিটিয়ে ডামুড্যাকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব নয়। প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি, দোকান এবং আঙিনা পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতি তিন দিনে একবার জমানো পানি ফেলে দেওয়ার অভ্যাস গড়তে পারলে আমরা এডিস মশার বংশবৃদ্ধি রুখে দিতে পারব।"
বক্তারা বলেন, বর্ষার সময় ডেঙ্গুর প্রকোপ বেশি ভিত্তি প্রায়। তাই আসুন আমার-আপনার বাড়ির আঙ্গিনাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি এবং অন্যদের সচেতন করি।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং উপজেলায় ডেঙ্গুর প্রকোপ কমাতে নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের