ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারীর গণমানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি-প্রতিমন্ত্রী মীর হেলাল 


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ৪:৪১

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য শাসনে আমাদের রাজনীতি নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য নয়, আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশের গণমানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে হাটহাজারীর গণমানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
 স্বাধীনতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভায়  ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি প্রধান অতিথি'র বক্তব্যে এসব কথা বলেন।

উন্নয়ন কার্যক্রমের তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী আরো বলেন, "আপনারা জেনে খুশি হবেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিন দফায় শুধু হাটহাজারী উপজেলার জন্য ১ কোটি ৪০ লক্ষ টাকা উন্নয়ন বাজেটে বরাদ্দ করেছেন। একই সাথে হাটহাজারী পৌরসভার জন্য ৭৫ লক্ষ টাকা উন্নয়ন বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে।" তিনি আরও যোগ করেন, এই রাজনীতির অংশ হিসেবেই বাংলাদেশের প্রতিটি সংসদীয় আসনে তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

গত শুক্রবার রাতে স্থানীয় কমিউনিটি সেন্টার  হাটহাজারী পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজনে পৌরসভার বিএনপির আহবায়ক আলহাজ্ব মো:  জাকির হোসেন এর সভাপতিত্বে ও পৌর বিএনপি সদস সচিব মো অহিদুল আলম ওদু এর সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর সালেহ জহুর। 
এতে বিশেষ আলোচক হিসেবে  বক্তব্য রাখেন, চটগ্রাম বিশ্ব বিদ্যালয়ের ফিশারিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আশরাফ আজম খাঁন।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি  কেন্দ্রীয় কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়া, উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা বিএনপি সদস্য সচিব মো: গিয়াস উদ্দিন। 

 

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান