বাঁশখালীতে ভাড়া নৈরাজ্য নেপথ্যে সিন্ডিকেট চক্র, চরম বিপাকে যাত্রীরা
চট্টগ্রামের বাঁশখালীতে ভাড়া নৈরাজ্য নেপথ্যে রয়েছে সিএনজি সিন্ডিকেট চক্র, অতিরিক্ত ভাড়া নৈরাজ্য ও তীব্র গরমের মধ্যে দীর্ঘ যানজটে চরম বিপাকে যাত্রীরা।যাত্রীদের হাজারো অভিযোগ থাকলেও দেখার কেউ নেই।
প্রত্যেক বৃহস্পতিবার -শুক্রবার আসলেই সড়কে একদিকে তীব্র যানজট অপরদিকে ভাড়া নৈরাজ্য অরাজকতা চরম বিপাকে সাধারণ যাত্রীরা, দেখার কেউ নেই। তীব্র যানজট এবং ভাড়া নৈরাজ্যের অন্যতম স্পট এখন আনোয়ারা -বাঁশখালী ও পেকুয়া-চকরিয়া সংযোগ (পিএবি) সড়ক।
যাত্রীদের অভিযোগঃ বৃহস্পতিবার- শুক্রবার আসলেই এসড়কে বেড়ে যায় ভাড়া অরাজকতা ও যাত্রী হয়রানি। সাধারণত উপজেলা সদর থেকে গুনাগরীর নির্ধারিত সিএনজি ভাড়া জনপ্রতি ২০ টাকা, চাঁদপুর বাজার ৪০ টাকা, চাতুরী চৌমহনী ৬০ টাকা, মইজ্জারটেক ৮০ টাকা এবং নতুন ব্রীজ ১শ করে টাকা নেওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার -শুক্রবার আসলে যাত্রীদের জিম্মি করে নির্ধারিত ভাড়ার চেয়ে আরও দুই- ৩গুণের বেশি ভাড়া আদায় করে থাকে চালকরা। কোনো ধরনের প্রতিবাদ করলেই অসাধু সিন্ডিকেট চক্রের হাতে হেনস্তার শিকার হয় ভুক্তভোগীরা। এসড়কে অসাধু চালক সিন্ডিকেটের জিম্মিদশা থেকে কোনো ভাবেই রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ।প্রশাসন মাঝে-মধ্যে অভিযান পরিচালনা করলেও কোনো ভাবেই রোধ করা যাচ্ছে না ভাড়া নৈরাজ্য। অভিযানের টের পেলেই সিএনজি নিয়ে স্টেশন থেকে মুহূর্তেই উধাও হয়ে যায় সংশ্লিষ্ট অসাধু সিন্ডিকেট চক্র। অভিযান শেষ হলে আরও বেড়ে যায় ভাড়া অরাজকতা। তুচ্ছতাচ্ছিল্য করা হয় যাত্রীদেরকে।
যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে তিনটা থেকে রাত আনুমানিক সাড়ে ৯ টা পর্যন্ত উপজেলার চাম্বল বাজার, জলদী ও গুনাগরী স্টেশনে সরেজমিনে পরিদর্শনে দেখা যায়,চাম্বল বাজার থেকে আনোয়ারা চাতুরী চৌমুহনী পর্যন্ত জনপ্রতি ২৩০-২৫০ টাকা, মইজ্জারটেক- নতুন ব্রীজ ২৫০-৩০০ টাকা, একই ভাবে আদায় করা হচ্ছে জলদী থেকে চাতুরী চৌমুহনী, মইজ্জারটেক ও নতুন ব্রীজ পর্যন্ত অতিরিক্ত ভাড়া, এছাড়াও গুনাগরী থেকে চাতুরী চৌমহনী ১০০-১২০ টাকা, মইজ্জারটেক ১৭০-১৮০ টাকা, নতুন ব্রীজ পর্যন্ত ২২০-২৫০ টাকা পর্যন্ত ভাড়া দাবি করছে সিএনজি চালকরা। অপরদিকে শহর থেকে বাড়ীমুখী যাত্রীদের জিম্মি করে উক্ত রূপে অতিরিক্ত ভাড়া আদায় করছে নতুন ব্রীজ, মইজ্জারটেক এবং চৌমুহনী স্টেশনের সিএনজি চালকরা। অতিরিক্ত ভাড়া নৈরাজ্য ও তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন ও মধ্যআয়ের মানুষ। দাবি অনুযায়ী অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারলে স্টেশন থেকে চাকাই নড়েনা কোনো সিএনজির। এসব ভাড়া নৈরাজ্য ও যানজট সৃষ্টির নেপথ্যে বিভিন্ন স্টেশনের লাইনম্যানদের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। যাত্রীদের ভাস্যমতে, বিভিন্ন স্টেশনের সিএনজি লাইনম্যানরা "ওয়াবিলের" নামে সড়কে সিএনজি থামিয়ে প্রতিটি সিএনজি থেকে ৫০-১০০ টাকা আদায় করছে, এতে একদিকে তীব্র যানজট সৃষ্টি হয় অপরদিকে ভাড়া নৈরাজ্যও বেড়ে যায়। এসব অনিয়ম বন্ধ করতে প্রশাসনের বাস্তবমুখী হস্তক্ষেপ কামনা করেন যাত্রীরা।
সরেজমিনে পরিদর্শনকালে জলদী ও গুনগরী স্টেশনে বিভিন্ন সিএনজি থেকে লাইনম্যানরা সড়কে সিএনজি থামিয়ে ২০-৫০ টাকা আদায় করতে দেখা যায়। তবে ওয়াবিল নামে টাকার রশিদ স্টেশনের নির্দিষ্ট সিএনজি গুলোতে দেয়া হলেও পেকুয়া-চকরিয়া ও চাতুরী চৌমুহনী এবং মইজ্জারটেক স্টেশন থেকে আসা সিএনজি গুলো থেকে লাইনম্যানরা রশিদ ছাড়াই গাড়ি প্রতি ২০-৫০ টাকা করে আদায় করা হয় বলে সংশ্লিষ্ট চালক সুত্রে জানা গেছে। এছাড়াও অতিরিক্ত ভাড়ায় সিএনজিতে যাত্রী তুলে দেয়ার কাজে সহযোগিতা করার সুবাদে প্রতি সিএনজি থেকে ১০০ টাকারও বেশি সুবিধা আদায় করে থাকে ওই লাইনম্যানরা। এমন অভিযোগও রয়েছে অহরহ।
ভাড়া নৈরাজ্যের বিষয়ে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন জানান, কিছু অসাধু সিন্ডিকেট চক্র সড়কে অতিরিক্ত ভাড়া আদায় করার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তুলতে দেখা যায়। যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে বাঁশখালীর গুনাগরীসহ বিভিন্ন স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযোগের সত্যতা পাওয়া যাওয়াতে বেশ কিছু সিএনজিতে মামলা ও জরিমানা করা হয়েছে। ভোগান্তির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তুললেও সরাসরি কেউ কথা বলতে চায়না, যার ফলে অনিয়ম কারীদেরকে আইনের আওতায় আনাও মুশকিল হয়ে যায়। সড়কে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করা, যত্রতত্রে পার্কিং করে যানজট সৃষ্টি করা এবং যাত্রী হয়রানি ও ভোগান্তি কোনো ভাবেই কাম্য নয়। যানজট নিরসন ও ভাড়া নৈরাজ্য বন্ধ করতে জনস্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড