ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ী চাঁদপুরের কেএফটি'র শিক্ষার্থী প্রিয়ন্ত


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ৪:৪২

 চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণি (ইংরেজি ভার্সন) এর শিক্ষার্থী এম এ সায়েম প্রিয়ন্ত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত 1. International invention and innovation competition 2.  innovation World Cup প্রতিযোগিতায় প্লাটিনাম এওয়ার্ড (স্বর্ণপদক) অর্জন করেছে।

শনিবার (৬ জুন) সকালে জাকার্তার ইউনিভার্সিটি নেগরি মিলনায়তনে ভাইস রেক্টর কোঅপারেশন এন্ড বিজনেস ড. অ্যন্ডি হাদিয়ান্তো প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন।

এর আগে ৪ ও ৫ জুন বৃহস্পতি ও শুক্রবার ১৭ দেশের ৪শ ৭০ টি দলের দুই দিন ব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদের মধ্যে শীর্ষে অবস্থানকারী বিভিন্ন উদ্ভাবনী বৈজ্ঞানিক সৃষ্টির জন্য ৩০টি দলকে নির্বাচিত করা হয়।

স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, তার এ অর্জন দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী গবেষণায় আরও উৎসাহিত করবে।

মতলবের এই মেধাবী শিক্ষার্থীর সাফল্যে গর্বিত চাঁদপুরবাসী। তারা আশা করছেন, ভবিষ্যতেও এম. এ. সায়েম প্রিয়ন্ত আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় বড় সাফল্য অর্জন করে বাংলাদেশকে বিশ্বদরবারে আরও উজ্জ্বলভাবে উপস্থাপন করবেন। তাঁর এই অর্জন চাঁদপুর জেলা তথা সমগ্র বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবের বিষয়।

শিক্ষার্থী প্রিয়ন্তের বাবা মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ ওমর ফারুক অভি ও মা মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার সন্তানের সাফল্যে আনন্দিত, উদ্ভাসিত। তাঁরা সকলের কাছে দোয়া চেয়েছেন ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা জাপান প্রবাসী বেলায়েত হোসেন জুলহাস ও অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল অনুভূতি প্রকাশ করে বলেন, কেএফটি কলেজিয়েট স্কুল উদ্ভাবনী ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদানসহ সকল রকম সহায়তা করে থাকে। প্রিয়ন্তের এ অর্জনে আমরা আনন্দিত। সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নিবিড় প্রশিক্ষণের কাজ অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন