বাগেরহাটে সাংবাদিকের নামে মামলা, প্রত্যাহার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল
বাগেরহাটে কামরুজ্জামান শিমুল নামের একজন সংবাদকর্মীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা হয়রানিমূলক ও মিথ্যা বলে দাবী করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। এ কর্মসুচীতে রাজনৈতিকভাবে বিএনপি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এখানের কর্মরত সংবাদ কর্মীরা অংশগ্রহন করে। শনিবার (৬ জুন) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাটের সচেতন জনগণের ব্যানারে এ মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বাগেরহাটের শরনখোলায় সাংবাদিকতার নামে চাঁদাবাজী করতে গিয়ে কয়েকজন সংবাদকর্মী জনরোষের স্বীকার হয়। এ ঘটনা সংবাদকর্মী কামরুজ্জামান শিমুলসহ একাধিক গনমাধ্যমে প্রচার পায়। এ ঘটনায় সৈকত মন্ডল নামে ওই সিন্ডিকেটের একজন সদস্য সাংবাদিক নামধারী চাঁদাবাজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক কামরুজ্জামান শিমুলের নামে হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করেছে। পেশাগত কারনে চাঁদাবাজির সত্য সংবাদ প্রকাশের কারনে সাংবাদিক শিমুলের নামে দায়েরকৃত মামলা রবিবারের মধ্যে প্রত্যাহার করা না হলে কঠোর বাগেরহাটে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সাংবাদিকতার নামে চাদাবাজীর ঘটনায় জড়িত সৈকত মন্ডল, রুহুল আমিন বাবু, রিফাত আল মাহমুদ, মেহেদী হাসান ও সাগর মন্ডলের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপি নেতা সরদার অহিদুল ইসলাম পল্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শেখ মাহবুবুর রহমান টুটুল, জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক শরীফ মোস্তফা জামান লিটু, জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিকদার ইমরান হোসাইন, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ শুনু, প্রেসক্লাব রামপালের সাবেক সভাপতি সবুর রানা, মোল্লা আব্দুর রব, সৈয়দ শওকত হোসেন, আমার দেশ পত্রিকার বাগেরহাট প্রতিনিধি শেখ মিরানুজ্জামান প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ