ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় র‌্যালী লিফলেট বিতরণ ও পরিচ্ছন্ন কাজের উদ্বোধন


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৬-৬-২০২৬ বিকাল ৫:২৯

যশোরের চৌগাছা পৌরসভা ও সরকারী হাসপাতালের যৌথ উদ্যেগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক র‌্যালী ও পরিস্কার পরিচ্ছন্ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র চত্ত্বর হতে শুরু হওয়া র‌্যালীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। র‌্যালীটি হাসপাতাল চত্তর হতে শুরু হয়ে পৌর ভবনের সামনে হতে ঘুরে আবার হাসপাতালে এসে শেষ হয়।
র‌্যালীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মু. আহসানুল মিজান রুমি, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুরাইয়া পারভিন, পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা কর্মচরারী ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
র‌্যালী শেষে চৌগাছা-যশোর প্রধান সড়কে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মঝে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। এরপর সরকারী হাসপাতাল ও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের সমন্বয়ে গঠিত সদস্যরা হাসপাতালের চারিপাশে পরিস্কার পরিচ্ছন্ন কাজ শুরু করেন। একই সাথে মশক নিধোনে পৌরসভার উদ্যেগে শুরু করা হয় কীটনাশক প্রয়োগের কাজ। সকল কার্যক্রম উপজেলা নির্বাহী অফিসারসহ নেতৃবৃন্দ উপস্থিত থেকে দেখাশুনা করেন।
পৌর নির্বাহী অফিসার মোশারফ হোসেন বলেন, বর্তমান সময়টি হচ্ছে ডেঙ্গু মশার বংশ বিস্তারের সময়। এ সময়ে সকলে সচেতন হওয়া অতিব জরুরী একই সাাথে মশা যাতে বংশ বিস্তার করতে না পারে সে লক্ষে পৌরসভা কর্তৃপক্ষ মশক নিধোনে কাজ শুরু করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মু. আহসানুল মিজান রুমি বলেন, এই মৌসুমে ডেঙ্গু ব্যাপক বিস্তার লাভ করে। সে কারনে সরকার ঘোষিত কর্মসূচি পালনের পাশাপাশি আমরা পৌরসভার সহযোগীতা নিয়ে কাজ শুরু করেছি। মানুষকে বেশি বেশি সচেতন হতে হবে। বাড়ির আশে পাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তিন দিনের বেশি খোলা জায়গায় কোন পাত্রে পানি জমা রাখা যাাবে না। সচেতনই আমাদের ভয়াবহ ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে পারে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়