ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৬-৬-২০২৬ বিকাল ৫:৩৭

ঠাকুরগাঁও সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকাসহ নার্গিস আক্তার (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চন্ডিপুর মৌলভীপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ওই নারীর সঙ্গে তাঁর দুই বছরের এক দুগ্ধপোষ্য কন্যাসন্তান ছিল।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টার দিকে চন্ডিপুর মৌলভীপাড়া গ্রামের বাসিন্দা ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম পেছনের গেট দিয়ে পালিয়ে গেলেও তাঁর স্ত্রী নার্গিস আক্তারকে বাড়ির উঠান থেকে আটক করা হয়।
পরে স্থানীয় লোকজন ও নারী পুলিশের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে নার্গিস আক্তারের কাছ থেকে ৩০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় হাজার টাকা।
এ ঘটনায় শনিবার ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় পলাতক স্বামী জাহাঙ্গীর আলমকেও আসামি করা হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাকিন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই দম্পতি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে এলাকায় নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মামলার তদন্তের স্বার্থে এবং সুষ্ঠু বিচারের জন্য আসামিকে আদালতে প্রেরণ করে জেলহাজতে আটক রাখার আবেদন করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার