ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ অভিযান: গ্রেপ্তার ২১, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ


বিশেষ প্রতিবেদক photo বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ৬-৬-২০২৬ বিকাল ৬:৯

মাদক, সন্ত্রাস ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও চোলাই মদ। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকাজুড়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল) মো: ইয়াসির আরাফাত, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: একরামুল হোসাইনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জেলা পুলিশ সূত্র জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে ৬ জন মাদক কারবারি, ১০ জন মাদকসেবী, সিআর সাজাপ্রাপ্ত এক আসামি, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং একটি নিয়মিত মামলার এক আসামিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত একজনকে ২১ দিন এবং অপরজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযান চলাকালে পুলিশ ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার চোলাই মদ জব্দ করে। জেলা পুলিশ বলছে, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, মাদক ও অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

Aminur / Aminur

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি