ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বর্ষার আগে দুই সপ্তাহের বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু হবে: রাসিক প্রশাসক


বিশেষ প্রতিবেদক photo বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ৬-৬-২০২৬ বিকাল ৬:১০

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বেলা ১১টায় নগর ভবনের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে নগর ভবন চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এর বিস্তার রোধ করা সম্ভব।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিজেদের পরিবার ও প্রিয় নগরীকে সুরক্ষিত রাখতে সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। রাজশাহী সিটি করপোরেশন আগাম প্রস্তুতি গ্রহণ করছে। ডেঙ্গুমুক্ত রাজশাহী মহানগর গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, সিটি করপোরেশনের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে এবং মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। মাহফুজুর রহমান রিটন জানান, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তুলতে সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতীতে হাম-রুবেলা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। একইভাবে ডেঙ্গু প্রতিরোধেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বর্ষা মৌসুম শুরুর আগেই মশক নিধনে দুই সপ্তাহব্যাপী ফগার মেশিনে স্প্রে কার্যক্রম শুরু করা হবে।
র‍্যালিতে অংশ নেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো: মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো: নূর-ই-সাঈদসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী। এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ওয়ার্ড সচিব, স্বাস্থ্যকর্মী, সিডিসির সদস্য, রেড ক্রিসেন্ট ও বিডিক্লিনের স্বেচ্ছাসেবকেরাও এই র‍্যালিতে অংশ নেন।

Aminur / Aminur

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি