বোদায় ইউনিয়ন বিএনপি দুই নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
পঞ্চগড়ে সরকারি ২৮ টি ইউক্যালিপটাস গাছ প্রশাসনের বিনা অনুমতিতে অবৈধভাবে কেটে ফেলার অভিযোগ বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শাহজাহান আলী ও সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানের বিরুদ্ধে।তবে এ নেতাদের দাবী তারা পাঠাগার উন্নয়নের জন্য গাছ বিক্রি করেছেন।
শনিবার সরজমিনে গিয়ে দেখা যায়, কালিয়াগঞ্জ বাজারের মসজিদ সংলগ্ন সড়কের ১৯ টি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে গেছে কাঠ ব্যবসায়ী ও ইউপি সদস্য রতিকান্ত।আরো কাটার চলমান রয়েছে ৯ টি গাছ।ইউপি সদস্যের দাবী তিনি ৯৮ হাজার টাকায় সমিতির কাছে গাছ ক্রয় করেছেন।
স্থানীয়রা জানান,গাছগুলো কাটার কোনও বৈধতা নেই তারপরও দলীয় প্রভাব বিস্তার করে গাছগুলা কর্তন করছে।এর আগেও পাঠাগারের রোপন করা গাছ প্রশাসনকে না জানিয়ে একাধিকবার কর্তন করছিল কিন্তু কোন উন্নয়ন নাই পাঠাগারের।
জানা যায়,কালিয়াগঞ্জ কৃষি সংঘ সাধারন পাঠাগার নামের একটি সংগঠন দীর্ঘ কয়েক বছর আগে এলজিইডির সড়কে গাছ রোপন করেন।সংগঠনটির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সম্পাদক জহিরুল ইসলাম বাবুল।আওয়ামীলীগপন্থী হওয়ায় তাদেরকে বাদ দিয়ে ইউনিয়ন বিএনপির নেতারা গাছ বিক্রি করে দেয়।
বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, বিনা অনুমতিতে সরকারি কোনও গাছ কাটার সুযোগ নেই। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
Aminur / Aminur
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার