অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন ও অতিরিক্ত ফোর্স মোতায়েন
নওগাঁ- রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নওগাঁ জেলা পুলিশ। সড়কে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইনশৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনের পাশাপাশি নিয়মিত চেকপোস্ট বসানো হয়েছে। জেলা পুলিশের এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম সরাসরি তদারকি করছেন নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সড়কটি ব্যবহারকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। বিশেষ করে রাতে ভারী যানবাহন ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জনগণের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। আঞ্চলিক সড়কটিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য আমরা বিশেষ নিরাপত্তা জোরদার করেছি। অতিরিক্ত ফোর্স মোতায়েন এবং চেকপোস্টের মাধ্যমে আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সড়কের নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে আত্রাই থানা পুলিশ দিনরাত মাঠে কাজ করছে। আমাদের মোবাইল টিম নিয়মিত টহল দিচ্ছে এবং সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সড়কপথে সাধারণ মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে আমরা বদ্ধপরিকর।
নিরাপত্তা সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে তথ্য জানাতে নওগাঁ জেলা পুলিশ কন্ট্রোল রুমের হটলাইন নম্বর 01320- 124498-এ যোগাযোগ করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
Aminur / Aminur
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান