ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ইজিবাইকে তুলে ধর্ষণ: আসামি গ্রেফতার মাত্র ১ ঘণ্টায়


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৬-৬-২০২৬ রাত ১০:৩৫
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক বাকপ্রতিবন্ধী ১৩ বছরের কিশোরীকে ইজিবাইকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার পরপরই পুলিশের দ্রুততায় প্রশংসা পাচ্ছে স্থানীয়রা। মামলা দায়েরের মাত্র এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত ইজিবাইক চালককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে লোহাগড়া থানা পুলিশ।
 
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ি গ্রাম থেকে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ইজিবাইকে তুলে নেয় সেলিম শেখ (২৭)। পরে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে তাকে লুটিয়া বাজারে নামিয়ে দিয়ে পালিয়ে যায় সে। সেলিম লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের আজিয়ার শেখের ছেলে।
 
ঘটনার পরদিন শনিবার দুপুরে ভুক্তভোগীর মা রীবা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা নং-০৮, তারিখ ৬ জুন ২০২৬। পুলিশ মামলা রেকর্ড হওয়ার এক ঘণ্টার মধ্যেই আসামি সেলিম শেখকে তার বয়রা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে।
লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার রায় বলেন, “আমরা দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছি। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
 
স্থানীয়রা জানান, প্রতিবন্ধী শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ইজিবাইক চালকদের মধ্যে কিছু অসাধু উপাদানের কারণে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। পুলিশের এই দ্রুত অ্যাকশনকে স্বাগত জানিয়েছেন অনেকে। এ ধরনের ঘটনায় যাতে আর কোনো শিশু ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য প্রশাসনের কঠোর নজরদারি ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা