ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৬-৬-২০২৬ রাত ১০:৩৭
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলকুড়ি ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। শনিবার (৬ জুন) তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং নদীভাঙনের শিকার স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক নদীভাঙনের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি নদীর তীর রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার নির্দেশ প্রদান করেন, যাতে ভাঙনের তীব্রতা কমিয়ে জনবসতি ও কৃষিজমি রক্ষা করা যায়।এ সময় তিনি জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাকে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। নদীভাঙন এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক ভূরুঙ্গামারী উপজেলা সদরে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তার বিষয়েও আশ্বাস প্রদান করা হয়।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম কুদরত-এ-খুদা, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শরিকুল ইসলাম বেবু, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ সরকার, দৈনিক সকালের সময় পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি এস. এম. মহিবুল নঈম সিমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রদানের দাবি জানান। জেলা প্রশাসকের এ পরিদর্শন ও তাৎক্ষণিক নির্দেশনায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে এলাকাবাসী আশা প্রকাশ করে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা