ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি জামিল পাভেলের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এফ এস জামিল পাভেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বাদ মাগরিব রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থায়ী কমিটির সহ-সভাপতি জনাব মো. ফরহাদ সরকার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের সাবেক জেলা প্রতিনিধি এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক মলাই, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি জনাব সাজিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী আশরাফুদ্দীন আহমদ, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের আইনজীবী সহকারী জনাব নূর মোহাম্মদ খান এবং মরহুম সভাপতি জামিল পাভেলের পুত্র উমর ফারুক শান্ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক নববাণীর জেলা প্রতিনিধি শেখ জুনায়েদ, সাংবাদিক হাজী শাহজাহান ভূঁইয়া, দৈনিক আজকালের জেলা প্রতিনিধি মো. ইসমাইল, বাংলা এডিশনের জেলা প্রতিনিধি মোসাব্বির হাসান (সজিব), দৈনিক মাতৃজগতের সিনিয়র রিপোর্টার তাছলিমা শারমিন, দৈনিক ভোরের কথার জেলা প্রতিনিধি শেখ সাদী সুমন এবং দৈনিক অভয়নগরের ক্রাইম রিপোর্টার নওশাদ ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা প্রতিদিনের প্রতিনিধি আলামিন, দৈনিক চলার পথের স্টাফ রিপোর্টার সোয়াইব ইসলাম সোহেল, সাপ্তাহিক আমাদের কথার জেলা প্রতিনিধি মো. আরমান, দৈনিক রিপাবলিকের জেলা প্রতিনিধি এনায়েত খান এবং সাপ্তাহিক পূর্বধারার জেলা প্রতিনিধি মো. জুয়েল রানা। অনুষ্ঠানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সাফায়েত মিয়া, মো. ইয়াকুব, যুবরাজ।
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবির চৌধুরী রিপনের সঞ্চালনায় শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা ইশরাত হোসেন। বক্তারা মরহুম এফ এস জামিল পাভেলের সাংবাদিকতায় অবদান এবং তার সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Aminur / এমএসএম
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার
কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার
বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার
প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, চাঁপাইনবাবগঞ্জে তোপের মুখে ইমামের পদত্যাগ
বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮