ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

"অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো লুতফরের ঘরে মানবতার আলো জ্বাললেন পলাশ রহমান"


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ৭-৬-২০২৬ দুপুর ১২:৩২

একটি ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে বদলে দিয়েছে উত্তর নালুয়া গ্রামের ভ্যানচালক মোঃ লুতফর তালুকদারের জীবনের গল্প। বহু বছরের কষ্টার্জিত সম্পদ, বসতঘর, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র এবং নগদ সঞ্চয় হারিয়ে এখন তিনি ও তার পরিবার মানবেতর জীবনযাপন করছেন।

ছোট্ট একটি পরিবারের কর্তা লুতফর তালুকদার। ভ্যান চালিয়েই চলে তার সংসার। এক ছেলে ও তিন মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করছে। সীমিত আয়ের এই মানুষটি পরিবারকে একটু ভালো রাখার আশায় গরু পালনও করতেন।

সম্প্রতি কোরবানির ঈদে একটি গরু বিক্রি করে তিনি এক লাখ ১৮ হাজার টাকা পান। প্রয়োজনীয় খরচ মেটানোর পর বাকি ৭৫ হাজার টাকা তিনি ঘরের একটি টিনের ট্রাঙ্কে সংরক্ষণ করে রেখেছিলেন। কিন্তু সেই টাকাও আগুনে পুড়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, ঘরের মধ্যে একটি লাইটের ব্যাটারি চার্জে দেওয়া ছিল। হঠাৎ সেটি বিস্ফোরিত হলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। প্রাণে বাঁচলেও কিছুই রক্ষা করতে পারেননি পরিবারের সদস্যরা। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এমন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান চিতলমারী উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক পলাশ রহমান। তিনি ৭ জুন রবিবার ২০২৬ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, আলু, সয়াবিন তেল, শাড়ি, লুঙ্গিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।

পরিদর্শনকালে তিনি বলেন, “মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমার সবচেয়ে বড় দায়িত্ব। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই নিজেকে সফল মনে করি।”

এলাকাবাসীর মতে, পলাশ রহমানের সবচেয়ে বড় পরিচয় তিনি একজন মানবিক মানুষ। সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এ কারণেই স্থানীয়দের কাছে তিনি পরিচিত হয়েছেন ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে।

Aminur / Aminur

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার