পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ডিআরএস প্রযুক্তি
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই বাড়তি রোমাঞ্চ। প্রতিটি বল ঘিরেই জমে থাকে উত্তেজনা। তবে ক্রিকেটের আধুনিকতম সংস্করণে এতদিন ছিল না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহার। পুরুষদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ব্যবহার হবে এ প্রযুক্তি।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে রিভিউ রাখার বিষয়টি জানিয়েছে আইসিসি। প্রতিটি দল চাইলে ইনিংসে দুইটি করে রিভিউ নিতে পারবে। গত জুলাইয়ে ইনিংস প্রতি দুইটি রিভিউ নিতে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। মূলত করোনাভাইরাসের কারণে বিশ্বকাপে অভিজ্ঞ আম্পায়ারদের অনুপুস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেয় তারা।
যদিও এই বিশ্বকাপে অভিজ্ঞ আম্পায়াররাই দায়িত্ব পালন করবেন, তবুও এক রিভিউতে ফেরেনি আইসিসি। এছাড়া আরও একটি নতুন নিয়ম এনেছে আইসিসি। এতদিন পাঁচ ওভার খেলা হলেই কোনো ম্যাচের ফল আসত। এই নিয়ম থাকবে বিশ্বকাপের গ্রুপপর্বেও। কিন্তু সেমিফাইনালে ও ফাইনালে বদলে যাবে সেটি। অন্তত ১০ ওভার খেলা না হলে পরিত্যক্ত ঘোষণা করা হবে ম্যাচটি।
পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিআরএস প্রথম হলেও ২০১৮ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিল রিভিউ সিস্টেম। তাদের ২০২০ সালের বিশ্বকাপেও বহাল ছিল এই নিয়ম। অন্যদিকে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সর্বশেষ হয়েছিল ২০১৬ সালে। তখন টি-টোয়েন্টিতে ডিআরএসের ব্যবহার শুরু হয়নি।
জামান / জামান
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব