শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে শোভাযাত্রা অনুষ্ঠিত
'সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিজ আঙিনা পরিষ্কার রাখি' এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার জেলা সদর হাসপাতাল প্রাঙ্গন থেকে শুরু হয়ে র্যালিটি এগ্রিকালচার ইনস্টিটিউট মোড়ে এসে শেষ হয়।
র্যালিতে জেলা প্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন; পুলিশ সুপার, শেরপুর এ. কে. এম. জহিরুল ইসলাম; সিভিল সার্জন, শেরপুর ডা. মুহাম্মদ শাহীন; উপপরিচালক, স্থানীয় সরকার ও পৌর প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা; জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ সেলিম মিঞা; শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ সদর হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, নার্স এবং সুধীজন অংশগ্রহণ করেন।
শোভাযাত্রার শুরুতে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, 'ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবচেয়ে কার্যকর উপায় হলো মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা যেকোনো পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে নিয়মিত নজর দিতে হবে।'
তিনি আরো বলেন, 'আসুন, নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত শেরপুর গড়ে তুলি।'
Aminur / Aminur
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড