ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে মধ্যরাতে সাংবাদিককে আটক, সকালে মুসলেকায় মুক্তি


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৭-৬-২০২৬ দুপুর ১২:৪৮
লালমনিরহাটের আদিতমারীতে দৈনিক ভোরের ডাক-এর উপজেলা প্রতিনিধি ও বিএফএফ নামের একটি আইপি টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মুরশিদ আলম মুরাদকে গভীর রাতে বাড়ি থেকে আটকের পর মুসলেকা নিয়ে পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের লিখিত জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। আজ রোববার সকালে আদিতমারী থানা থেকে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
 
​এর আগে গত রাতে(৬ জুন) তাঁকে বাড়ি থেকে আটক করার পর স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠার পাশাপাশি সাংবাদিক সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব’ তাঁর মুক্তির দাবিতে আন্দোলনের ঘোষণা দেয়।
 
​স্থানীয় সূত্র ও সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ কয়েকজন নেতার নাম উল্লেখ করে একটি সালিশি বৈঠকের অর্থ আত্মসাতের চেষ্টা সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয় আঞ্চলিক ‘দৈনিক যুগের আলো’ পত্রিকায়। প্রতিবেদনটি তৈরি করেছিলেন যুগের আলো’র স্থানীয় প্রতিনিধি গোলাপ মিয়া।
 
​যোগাযোগ করা হলে সাংবাদিক গোলাপ বলেন, প্রতিবেদনটি আমি প্রকাশ করলেও ওই বিএনপি নেতাদের ধারণা ছিল মুরাদই এই সংবাদের তথ্য সরবরাহ করেছেন। সেই সংবাদ প্রকাশের জেরে ও আক্রোশবশত পুলিশের মাধ্যমে মুরাদকে এভাবে হয়রানি করা হয়েছে বলে আমার মনে হচ্ছে।
 
​এদিকে সাংবাদিক আটকের খবর ছড়িয়ে পড়লে রাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। বাংলাদেশ প্রেসক্লাবের লালমনিরহাট জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম রতন বলেন, সাংবাদিক মুরাদকে আটকের খবর পাওয়ার পরপরই আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং কর্মসূচি ঘোষণা করি। পরবর্তীতে আজ সকালে পুলিশ তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়। তিনি আরও বলেন, সাংবাদিকদের ওপর এমন হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। সাংবাদিকদের সত্য প্রকাশের স্বাধীনতা দিতে হবে। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া এভাবে গভীর রাতে সাংবাদিককে ধরে নিয়ে থানায় হয়রানি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি।
 
​আদিতমারী থানার বর্তমান দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর জানান, একটি অভিযোগের ভিত্তিতে গত রাতে মুরাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে আজ সকালে তাঁর পিতার জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
 
​ভুক্তভোগী সাংবাদিক মুরাদ মুরশিদ বর্তমানে সুস্থ শরীরে নিজ বাড়িতে ফিরে এসেছেন বলে তাঁর পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত