সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে নির্মাণ শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে নির্মাণ শ্রমিক লীগের নেতা মাহাবুব আলী শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার শ্রীরামকান্দি মহিলা মাদ্রাসার সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি টুঙ্গিপাড়া উপজেলা নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, টুঙ্গিপাড়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তিনি সন্দেহভাজন আসামি ছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর নির্দেশনায় এসআই মোসলেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর বিকেল ৪টার দিকে তাকে গোপালগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, টুঙ্গিপাড়া থানার মামলা নং-২, তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৫, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়।
বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মাহাবুব আলী শেখ সন্দেহভাজন আসামি ছিলেন। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
তবে এ বিষয়ে মাহাবুব আলী শেখ, তার পরিবারের সদস্য কিংবা আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied