ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

দেড় ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৬-২০২৬ দুপুর ২:২২

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় একটি বালুবাহী পিকআপ দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে।

রোববার (৭ জুন) সকাল ৯টায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকালে অবৈধ রেলক্রসিং দিয়ে বালুবাহী পিকআপ পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মুহূর্তে দুমড়েমুচড়ে গিয়ে ট্রেনের সঙ্গে আটকে যায় ট্রাক। এর প্রায় দেড় ঘণ্টা পর হাইওয়ে এবং রেলওয়ে পুলিশের সহায়তায় দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করে।

ট্রেনের যাত্রী সাজ্জাদ হোসেন জানান, আমরা ট্রেনে করে চট্টগ্রাম থেকে আসছিলাম। জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ট্রেন থেমে যায়। পরে দেখি এ দুর্ঘটনা।

চিনকি আস্তানা রেলস্টেশনের এসএসআইওএ গোলাম সরওয়ার বলেন, সকাল ৯টার দিকে অবৈধভাবে রেলক্রসিং পারাপার হতে গিয়ে একটি পিকআপের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রেনের একটি দরজাও ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, ঘণ্টাখানেক পর দুর্ঘটনাকবলিত পিকআপটি সরিয়ে নেওয়ার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা