ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৪


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৭-৬-২০২৬ দুপুর ২:৩৩

 নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লাঠির আঘাতে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আপেল (২৫) সহ তার বাবা হায়দার আলী (৬৫) মা আলেফা বেগম (৫০) ও চাচা আব্দুল মতিন (৪০) নামে ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (০৭ জুন) সকালে উপজেলার ভারশোঁ ইউপির ছুটিপুর বিলের বিবাদমান জমিতে এ ঘটনা ঘটে। 
নিহত আব্দুল হামিদ উপজেলার ছুটি গ্রামের মৃত মেহের আলীর ছেলে। 
অপরদিকে অভিযুক্তরা হলেন, একই এলাকার প্রতিবেশী হায়দার আলীর ছেলে আপেল (২৫), কছিমুদ্দিন ওরফে বিশার ছেলে হায়দার আলী (৫৫) ও আব্দুল মতিন (৪০)।
জানাগেছে, ঘটনার দিন আসামীরা বিবাদমান জমিতে আমন ধানের চারা রোপণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে নিহত আব্দুল হামিদ চারা রোপণে বাঁধা প্রদান করলে আসামীরা উত্তেজিত হয়ে তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে আসামী আপেলের লাঠির আঘাতে আব্দুল হামিদ ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।
খবর পেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছেন। 
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, জমি সংক্রান্ত বিরোধে আব্দুল হামিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য প্রধান অভিযুক্তসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২