বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই
বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর পাঁচ দিন বাকি। সারা বিশ্ব জুড়ে আলোচনায় বিশ্বকাপ। বাংলাদেশ বিশ্বকাপে না থাকলেও ফুটবলে বেশ ব্যস্ত সময় পার করছে। গত বৃহস্পতিবার সান মারিনোর মাঠে হামজারা স্বাগতিকদের হারিয়ে ইতিহাস রচনা করেছেন। গতকাল ভারতের গোয়ায় ঋতুপর্ণারা হ্যাটট্রিক সাফ মিস করেছেন। আজ মালদ্বীপে বাংলাদেশ অলিম্পিক দল স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে লড়বে ফাইনালে ওঠার জন্য।
মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে চার জাতির টুর্নামেন্ট আয়োজন করেছে। বাংলাদেশ আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। দুই ম্যাচ শেষে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। স্বাগতিক মালদ্বীপ আফগানিস্তান ও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আফগানিস্তান ও পাকিস্তান উভয়ের চার পয়েন্ট।
আজ বিকেলে পাকিস্তান ও আফগানিস্তান মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দলের ফাইনাল নিশ্চিত হবে। পরাজিত দলকে বাংলাদেশ-মালদ্বীপের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। বাংলাদেশ না জিতলে ওই হেরে যাওয়া দলও চার পয়েন্ট নিয়ে ফাইনাল খেলবে।
বাংলাদেশ স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ সময় রাত দশটায় খেলতে নামবে। পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচে এক দল জিতলে আর বাংলাদেশ মালদ্বীপকে হারালে ফাইনাল খেলবে। যদি পাকিস্তান ও মালদ্বীপ ম্যাচ ড্র হয়, তখন বাংলাদেশ মালদ্বীপকে হারালে গোল ব্যবধানের হিসাব সামনে আসবে। পাকিস্তান ৩ গোল ব্যবধান নিয়ে এগিয়ে রয়েছে। আফগানিস্তানের গোল ব্যবধান এক। বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতলে আফগানিস্তানের সঙ্গে পয়েন্ট, হেড টু হেড, গোল ব্যবধান সবই সমান থাকলে হলুদ-লাল কার্ডের বিবেচনা আসবে। আফগানিস্তান-পাকিস্তান ম্যাচের ফলাফল যাই হোক বাংলাদেশ ফাইনাল খেলতে হলে মালদ্বীপকে হারাতেই হবে, এরপর গোল ব্যবধানের হিসাব আসতে পারে ওই ম্যাচ ড্র হলে।
বাংলাদেশ বাদে অন্য তিন দলেরই সিনিয়র জাতীয় দল খেলছে। বাংলাদেশের মূল দল সান মারিনোতে খেলেছে। সিনিয়র দলের পাশাপাশি অ-২৩ দল প্রস্তুত করতে বাফুফে মালদ্বীপের টুর্নামেন্টে পাঠিয়েছে। আন্তর্জাতিক ম্যাচের তেমন অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও স্বল্প প্রস্তুতিতে মারুফুল হকের দল গত দুই ম্যাচে তুলনামূলক ভালোই পারফরম্যান্স করেছে। তাই আজ স্বাগতিককে হারিয়ে ফাইনাল খেলার ‘মৃদু’ আশার সঞ্চার হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।
এমএসএম / এমএসএম
কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ
শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ
‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স
ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ
ইয়ামালকে বদলি করার ‘সহজ’ কৌশল জানালেন ফ্লিক
ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা
গার্দিওলাকে টপকে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক
ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ
লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের
উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু