ঢাকা রবিবার, ৭ জুন, ২০২৬

বিএমইটি’র দেবব্রত ঘোষ পেলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউটের মর্যাদাপূর্ণ Migration Summer School-এ সম্পূর্ণ বৃত্তি


কে এম রায়হান  photo কে এম রায়হান
প্রকাশিত: ৭-৬-২০২৬ দুপুর ৩:৫৮
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক দেবব্রত ঘোষ ইতালির ফ্লোরেন্সে অবস্থিত বিশ্বখ্যাত European University Institute (EUI)-এর ২২তম Migration Summer School 2026-এ অংশগ্রহণের জন্য সম্পূর্ণ বৃত্তি (Full Scholarship) অর্জন করেছেন। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কর্মসূচি আগামী ২২ জুন থেকে ৩ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
 
ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউটের অধীনস্থ Migration Policy Centre (MPC) আয়োজিত এই Summer School-এ বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের কর্মী এবং উন্নয়ন পেশাজীবীরা অংশ নেন। কর্মসূচির মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক অভিবাসন, আশ্রয়নীতি, শ্রম অভিবাসন, অভিবাসন শাসনব্যবস্থা, মানবাধিকার, ট্রান্সন্যাশনালিজম এবং অভিবাসন কূটনীতি বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।
 
জানা যায়, দেবব্রত ঘোষের আন্তর্জাতিক বিমান ভাড়া, আবাসন, টিউশন ফি, প্রশিক্ষণ সামগ্রী, লাইব্রেরি ব্যবহার, ইন্টারনেট সুবিধা, সামাজিক ও নেটওয়ার্কিং কার্যক্রম এবং প্রশিক্ষণকালীন মধ্যাহ্নভোজসহ সকল ব্যয় আয়োজক প্রতিষ্ঠান বহন করবে।
 
বর্তমানে দেবব্রত ঘোষ বিএমইটির এমিগ্রেশন শাখায় সহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি বিএমইটির গবেষণা সেল, অভিযোগ ব্যবস্থাপনা সেল ও রিক্রুটমেন্ট অ্যাপ্রুভাল সেলে দায়িত্ব পালন করেছেন। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানবপাচার প্রতিরোধ, অভিবাসী কর্মীদের কল্যাণসেবা প্রদান এবং প্রত্যাগত অভিবাসীদের পুনর্বাসন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
 
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অভিবাসন খাতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন দেবব্রত ঘোষ দেশের বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ, প্রাক-প্রস্থান প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, অভিবাসী নিবন্ধন, অভিযোগ নিষ্পত্তি, মানবপাচার প্রতিরোধ এবং নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রেখে আসছেন।
 
তিনি ২০২৩ সালে নেদারল্যান্ডসের Maastricht University ও UNU-MERIT পরিচালিত Migration Management Diploma Programme (MMDP)-এ পূর্ণ বৃত্তি নিয়ে অংশগ্রহণ করেন এবং সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করেন।
 
এছাড়া তিনি ইতালিতে অনুষ্ঠিত 17th International Migration Law Course, থাইল্যান্ডে অনুষ্ঠিত Regional Academy on Gender, Inclusion and the Future of Work এবং বেলজিয়ামে অনুষ্ঠিত Future Forum Conference-এ পূর্ণ বৃত্তি ও ফেলোশিপের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ লাভ করেন।
 
অভিবাসন বিষয়ে তাঁর অবিচল কাজ ও পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি International Centre for Migration Policy Development-এর প্রশংসাপত্র, বিএমইটির APA ও NIS পুরস্কার এবং Refugee and Migratory Movements Research Unit কর্তৃক প্রদত্ত ‘সোনার মানুষ সেবা অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।
 
ইউরোপের অন্যতম সেরা অভিবাসন শিক্ষা ও গবেষণা প্ল্যাটফর্মে বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তার পূর্ণ বৃত্তি অর্জন দেশের অভিবাসন ব্যবস্থাপনা, গবেষণা ও নীতিনির্ধারণে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অভিবাসন খাতের অভিজ্ঞতা ও সাফল্য তুলে ধরার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
দেবব্রত ঘোষ বলেন, “এই বৃত্তি অর্জন আমার জন্য যেমন ব্যক্তিগত সম্মানের, তেমনি বাংলাদেশের অভিবাসন খাতে কর্মরত সকল সহকর্মীর জন্যও গর্বের বিষয়। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, গবেষক ও নীতিনির্ধারকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অর্জিত জ্ঞান দেশে নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন ব্যবস্থাপনা উন্নয়নে কাজে লাগাতে চাই।

এমএসএম / এমএসএম

বিএমইটি’র দেবব্রত ঘোষ পেলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউটের মর্যাদাপূর্ণ Migration Summer School-এ সম্পূর্ণ বৃত্তি

বিমানবন্দরের অগ্নিকাণ্ড নিয়ে পরিদর্শন, গণমাধ্যমকে ব্রিফ করলেন না মন্ত্রী

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রেজাউল কবির পল

বসিলা গার্ডেন সিটিতে ছওয়াবের উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ

কেআইবিতে সংস্কার কাজের টাকা নিয়ে বিভ্রান্তি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্রের শ্রদ্ধাঞ্জলি

গুলশান-বনানী ও হাতিরঝিল লেক উন্নয়নে রাজউক ও সিটি করপোরেশনের সমন্বিত জোরদার নির্দেশ

মোহাম্মদপুরে যুবদলের ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত

বনানী কবরস্থানের পাশে শহীদের স্পা সেন্টারে চলছে দেহব্যবসা ও মাদক বাণিজ্য

আরইবির সদস্য আব্দুর রহিম মল্লিকের বিরুদ্ধে অপপ্রচার

সবুজবাগ থানার এসআই সৈকত কাইয়ুমসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ

মুগদার মানিকনগরে গভীর রাতে প্রাইভেটকার থেকে ৩২ কেজি গাঁজা পাচারের অভিযোগ, গাড়ি জব্দ

মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার