ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

‎‎বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে উদ্দীপনের র‌্যালি, বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৭-৬-২০২৬ দুপুর ৩:৫৯

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “নিজের আঙিনা নিজে পরিষ্কার রাখি, সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্প (সিসিএ) পিরোজপুরের উদ্যোগে র‌্যালি, বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎পিরোজপুর উদ্দীপন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা নাগরিক উন্নয়ন কমিটির সদস্য সচিব মাঈনুল হাসান মুন্না। 
‎
‎উদ্দীপন পিরোজপুর শাখার শাখা ব্যবস্থাপক বাহাদুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি পিরোজপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মো. মেহেদী হাসান।
‎
‎এ সময় স্বাগত বক্তব্য দেন উদ্দীপনের সামাজিক বিভাগের প্রোগ্রাম অফিসার অমিত বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা সরকার।
‎
‎অনুষ্ঠানে উদ্দীপনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার