আর্জেন্টিনা সমর্থকদের জন্য ফ্রি আইনি পরামর্শ দেবেন আইনজীবী আসলাম
ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরকে ঘিরে যখন ভক্ত-সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে, তখন আর্জেন্টিনা সমর্থকদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী ও রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. আসলাম উদ্দিন আনোয়ার।
তিনি ঘোষণা দিয়েছেন, “দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ” উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের জন্য বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করা হবে। এ বিশেষ সুবিধা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পর্যন্ত চলমান থাকবে।
মো. আসলাম উদ্দিন আনোয়ার বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ ও ভালোবাসার একটি বড় অংশ। আর্জেন্টিনা দলের প্রতি নিজের সমর্থন এবং ফুটবলপ্রেমীদের প্রতি ভালোবাসা থেকেই তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, “যে কোনো আইনি বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে আর্জেন্টিনা সমর্থকরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ফাইনাল খেলা পর্যন্ত এ সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।”
তার এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে খেলাকে ঘিরে একটি ইতিবাচক ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন।
স্থানীয় ফুটবলপ্রেমীরা মনে করছেন, খেলার আনন্দের পাশাপাশি এমন উদ্যোগ ভক্ত-সমর্থকদের মধ্যে ভিন্নমাত্রার উৎসাহ সৃষ্টি করবে।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার