মৃত খালে ফিরছে জীবনের স্রোত, জলাবদ্ধতা কাটিয়ে নতুন সম্ভাবনার পথে হাটহাজারী
বছরের পর বছর পলি, বর্জ্য ও অবৈধ দখলে মৃতপ্রায় হয়ে পড়া হাটহাজারীর খালগুলোতে ফিরছে প্রাণ। দীর্ঘদিনের জলাবদ্ধতা, কৃষিজমি ক্ষতি ও পরিবেশ দূষণের অভিশাপ থেকে মুক্তি পেতে উপজেলা ও পৌরসভা প্রশাসনের সমন্বিত উদ্যোগে চলছে ব্যাপক খাল পুনঃখনন কার্যক্রম। প্রকল্পটি বাস্তবায়ন হলে বদলে যাবে হাটহাজারীর পানি নিষ্কাশন ব্যবস্থা, কৃষি উৎপাদন ও পরিবেশগত ভারসাম্য।
বর্তমানে ছোটখাল, মরাচড়া, মুন্দরী খাল ও সুন্দরীখাল পুনরুদ্ধারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে কয়েকটি বিচ্ছিন্ন খালের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। ফলে বর্ষার অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের পথ তৈরি হচ্ছে, যা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় কৃষকদের মতে, খালগুলোর নাব্যতা হারিয়ে যাওয়ায় পৌর এলাকার দূষিত পানি বছরের পর বছর জমে থাকত। এতে কৃষিজমির উর্বরতা কমে যেত এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। পুনঃখননের ফলে খালের স্বাভাবিক প্রবাহ ফিরে আসায় কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশ পুনরুদ্ধারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
শুধু খনন নয়, খালের দুই তীরে টেকসই প্রতিরক্ষা কাঠামো নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে খালগুলো পুনরায় ভরাট বা দখলের ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন এমপির নির্দেশনায় বাস্তবায়িত এ কার্যক্রমে উপজেলা প্রশাসন ও পৌরসভা প্রশাসন যৌথভাবে তদারকি করছে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলপ্রবাহ পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে পরিকল্পিতভাবে খাল পুনঃখনন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, দীর্ঘদিনের পলি ও আবর্জনায় খালগুলোর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। পুনঃখনন শেষে পানির ধারণক্ষমতা বাড়বে, দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হবে এবং কৃষিকাজ আরও কার্যকর হবে।
প্রকল্প তদারকির দায়িত্বে থাকা মো. শাহজাহান বলেন, খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
একসময় যে খালগুলো ছিল অবহেলা ও দূষণের প্রতীক, সেগুলোই এখন হয়ে উঠছে নতুন সম্ভাবনার প্রতিচ্ছবি। খালের বুকে আবারও যখন স্বচ্ছ পানির ধারা প্রবাহিত হবে, তখন শুধু জলাবদ্ধতার অবসানই নয়, কৃষি, পরিবেশ ও জনজীবনেও ফিরবে নতুন গতি। হাটহাজারীর এই খাল পুনরুদ্ধার উদ্যোগ তাই কেবল একটি অবকাঠামোগত প্রকল্প নয়, বরং একটি অঞ্চলের টেকসই উন্নয়ন ও পুনর্জাগরণের গল্প।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ