ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার দীঘি থেকে সরিয়ে নেয়া কুমিরটি ফিরিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৭-৬-২০২৬ বিকাল ৫:২১

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার দীঘি থেকে সরিয়ে নেয়া কুমিরটি দ্রুত মাজার দীঘিতে ফিরিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবে রবিবার দুপুরে জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খানজাহান  মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম। লিখিত বক্তব্য ও সংবাদকমীদের প্রশ্নের উত্তরে বলা হয় মাজারের কুমির শতশত বছরের ইতিহাস, ঐতিহ্যে ও সংষ্কৃতির অবিচ্ছদ্যে অংশ। তাই অনতিবিলম্বে মাজারের দিঘীতে কুমিরটিকে ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা। এ সময় মাজারের খাদেমরাসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান  (রহ.) মাজার দীঘিতে থাকা একমাত্র কুমিরটিকে সরিয়ে নেওয়ায় বাগেরহাটবাসী হতাশ ও মর্মাহত হয়েছে। মাজারের কুমির শতশত বছরের ইতিহাস, ঐতিহ্যে ও সংষ্কৃতির অবিচ্ছদ্যে অংশ। দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষ এখানে আসে নিদর্শন ও কুমির দেখার জন্য। কুমির শুধু একটি প্রাণি নয় এটি বাগেরহাটের ঐতিহ্যের প্রতীক ও আবেগের অংশ ইতিহাসের জীবন্ত স্মারক। সম্প্রতি দীঘির কুমিরের আক্রমণে শিশু মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। অনাকাঙ্খিত একটি দূর্ঘটনার পরে হঠাৎ করে দীর্ঘদিনের ঐতিহ্য দীঘি থেকে কুমির সরিয়ে নেওয়া গ্রহণযোগ্য হতে পারে না। প্রশাসন চাইলে মাজারে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে পারত। দর্শনার্থীদের জন্য দীঘিতে সুরক্ষা বেষ্টনী, সতর্কীকরণ বিজ্ঞপ্তি, পর্যাপ্ত পাহারা ব্যবস্থা করা সম্ভব ছিল। দর্শনার্থীদের নিরাপত্তা দিতে মাজার কর্তৃপক্ষ ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। প্রশাসনকে আমরা সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম। কিন্তু আমরা দু:খের সাথে লক্ষ্য করলাম প্রশাসন স্থানীয়দের কোন মতামত বিবেচনা না করে দ্রুত কুমির সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা স্পষ্টভাষায় বলতে চাই হযরত খানজাহান (রহ.) মাজারের কুমির বাগেরহাটের সম্পদ, এটি আমাদের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনের গুরুত্বপূর্ণ অংশ। তাই অনতিবিলম্বে পুনরায় মাজারের দিঘীতে কুমিরটিকে ফিরিয়ে আনতে হবে। প্রসঙ্গত, গত সোমবার মাজারের দিঘীতে গোসল করতে নামলে দীঘির কুমিরের আক্রমণে ফাতেমা নামে আট বছর বসয়সী একটি শিশুর মৃত্যু হয়। এরপর প্রশাসনের টনক নড়ে। প্রশাসন মাজারে আসা দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে জরুরী সভা করে দীঘি থেকে কুমিরটিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ধ অনুযায়ি গত বুধবার দীঘিতে থাকা একমাত্র নারী কুমিরটিকে বনবিভাগ ধরে খুলনার বয়রার বন্যপ্রাণি উদ্ধার ও পূনর্বাসন কেন্দ্রে সরিয়ে নেয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত