দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পর
রায়গঞ্জে পুলিশের ১০ মনিটিরে অভযিানে দখলমুক্ত ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিনের দখলদারিত্ব, অবৈধ দোকানপাট ও তীব্র যানজটের চিত্র তুলে ধরে গত ১৪ এপ্রিল “দখল আর বিশৃঙ্খলায় বিপর্যস্ত ভুইয়াগাঁতী” শিরোনামে দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের প্রায় দুই মাস পর অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন।
পুলিশের উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযানে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে এবং যানজট নিরসনে নেওয়া হয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা।
রবিবার (৭ জুন) বিকেল ৪টার দিকে ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
স্থানীয়রা জানান, ভুইয়াগাঁতী ওভারব্রিজের নিচে এবং মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট, অস্থায়ী স্টল ও যানবাহনের অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠে। ফলে প্রতিদিনই সৃষ্টি হতো তীব্র যানজট। বিশেষ করে ঢাকা-বগুড়া মহাসড়কে চলাচলকারী যানবাহন এবং স্থানীয় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হতো।
অভিযান চলাকালে সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি মহাসড়কে যত্রতত্র অবস্থান নেওয়া সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত যান এবং অন্যান্য পরিবহনকে নির্ধারিত স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
স্থানীয় বাসিন্দারা বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপরই এলাকাটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে অভিযান পরিচালনা করা হয়েছে। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানান।
অভিযানে নেতৃত্ব দেওয়া রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, “সড়ক দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা কিংবা যানবাহনের বিশৃঙ্খল অবস্থান মেনে নেওয়া হবে না। জনসাধারণের দুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ পুনরায় সড়ক দখলের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর মতে, সংবাদ প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের একটি জনদুর্ভোগের বিষয় সামনে আসায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ সম্ভব হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য নিয়মিত নজরদারি ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন তারা।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার